'আমার স্ত্রী-সন্তানেরা আমায় ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেয়', বিস্ফোরক শাহরুখ - Bengali News | Gauri khan and her sons daughter kick shah rukh from home why - 24 Ghanta Bangla News
Home

‘আমার স্ত্রী-সন্তানেরা আমায় ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেয়’, বিস্ফোরক শাহরুখ – Bengali News | Gauri khan and her sons daughter kick shah rukh from home why

Spread the love

শাহরুখ খান, বলিউডের শাহেনশাহ। ফলে তাঁকে নিয়ে যে ভক্ত মনে উত্তেজনার পারদ তুঙ্গে থাকবে, তা বলাই বাহল্য। ব্যক্তিজীবন থেকে শুরু করে ছবির জগত, প্রতিটা ক্ষেত্রেই শাহরুখ খানকে নিয়ে কৌতুহলের অভাব নেই। সেই অভিনেতা এবার মঞ্চে দাঁড়িয়ে এ কী বললেন? শূণ্য থেকে শুরু করে আজ তিনি বলিউডে রাজত্ব করছেন, হাজার হাজার মানুষের মনে জা.গা করে নিয়েছেন। শাহরুখ খান শত শত মানুষের কাছে অনুপ্রেরণা। পরিবারকে যেভাবে আগলে রেখেছেন তিনি, তিন সন্তানদের যেভাবে মানুষ করেছেন, স্ত্রী গৌরী খানকে যতটা মর্যাদা দিয়েছেন, তা বারবার সকলের নজর কেড়েছে। তিনি কেবল স্ত্রী গৌরী খানকেই নন, যে কোনও মহিলাকেই যথাযত সম্মান দিয়ে থাকেন। যদিও তাঁকে কটাক্ষ স্পর্শ করেনি এমনটা নয়। সন্তানদের নিয়ে যেভাবে তিনি প্রতিটা পদে পদে সচেতন থাকেন, তা আদর্শ বাবারই কাজ। বিশেষ করে তা স্পষ্ট হয়ে যায়, একাধিকবার যখন শাহরুখ খানের কাছে তাঁর সন্তানদের ডেবিউ নিয়ে আর্জি পৌঁছিয়েছেন, ততবারই তিনি তা ফিরিয়েছেন লেখাপড়ার জন্যে। সঠিক সময়ের অপেক্ষা করতে পছন্দ করেন কিং খান। তিনি সুপারস্টার, সেই নামে সন্তানদের সকলে চিনুক তিনি চাননি।

প্রয়োজনে নিজেকে গুঁটিয়ে নিতেও দেখা গিয়েছে তাঁকে। আরিয়ান খান যখন মাদক কাণ্ডে আটক হয়ে ছিলেন, নিজেকে সম্পূর্ণ লাইমলাইট থেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান। টানা ছয় মাসের চেষ্টায় তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তাঁর সন্তান নির্দোষ। শাহরুখ খানের ছবি জওয়ান-এর তাই একটা সংলাপ রাতারাতি ভাইরাল হতে দেখা যায়, ‘বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর।’ নেটিজ়েনদের অনেকেই তা আরিয়ান কেসের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন।

এবার শাহরুখ খান খোলা মঞ্চে দাঁড়িয়ে আবারও সপাট মন্তব্য ছুঁড়ে দিলেন তাঁর পরিবারের উদ্দেশে। শাহরুখ খান এদিন পুরস্কার হাতে মঞ্চে বলেন, আমার একের পর এক ছবি ফ্লপ যাচ্ছিল। একপ্রকার নিজের ওপর রাগ থেকেই বাড়িতে বসে গিয়েছিলাম। সকলকে আনন্দ দিতাম। একটা সময় আমার স্ত্রী আমার সন্তানেরা আমায় অনুপ্রাণিত করে, আমায় বলে আনন্দ দেওয়ার হলে পর্দায় গিয়ে দাও। আমায় বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেয়। এরপরই তাঁকে বলতে শোনা গেল, এই বার্তা আমার তিন সন্তান ও স্ত্রীর জন্য, যতদিন তোমাদের বাপ বেঁচে আছে, বিনোদন জাড়ি থাকবে। সম্প্রতি জি-সিনে অ্যাওয়ার্ড-এর মঞ্চে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করতে দেখা গেল শাহরুখ খানকে। এবছর, জি সিনে অ্যাওয়ার্ডে বহু সম্মানে পুরস্কৃত হতে দেখা যায় পাঠান, জওয়ান ছবিকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *