LS Election 2024: অভিষেক একা নন, দেখে নিন সবথেকে বেশি ভোটে জয়ী ১০ প্রার্থীকে – Bengali News | LS Election 2024: Top 10 candidates who won in record margin
শঙ্কর লালওয়ানি (বিজেপি, ইন্দোর) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, সবথেকে বড় জয় পেয়েছেন মধ্য প্রদেশের ইন্দোর আসনের বিজেপি প্রার্থী শঙ্কর সিং লালওয়ানি। ১১,৭৫,০৯২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। তিনি মোট ভোট পেয়েছেন, ১২,২৬,৭৫১টি। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বহুজন সমাজ পার্টির সঞ্জয় সোলাঙ্কি পেয়েছেন মাত্র ৫১,৬৫৯ ভোট। প্রসঙ্গত, এই আসনে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ দিয়েছিলেন কংগ্রেস প্রার্থী।