Holi Horoscope 2024: বসন্তের রঙেই ফিরবে প্রেম, বাড়বে সুখ-সমৃদ্ধি, ভাগ্য ফেরাতে রাশি মেনে খেলুন রঙ-আবির - Bengali News | Use colors as per zodiac sign on Holi to get love and happiness and prosperity - 24 Ghanta Bangla News
Home

Holi Horoscope 2024: বসন্তের রঙেই ফিরবে প্রেম, বাড়বে সুখ-সমৃদ্ধি, ভাগ্য ফেরাতে রাশি মেনে খেলুন রঙ-আবির – Bengali News | Use colors as per zodiac sign on Holi to get love and happiness and prosperity

Spread the love

বসন্তের শেষ লগ্নে রঙের উত্‍সবে মেতে উঠেন সারা দেশের মানুষ। রঙ ও আবিরের খেলার সঙ্গে সঙ্গে এই উত্‍সব হল সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। আনন্দ, মজা ও মিলনের এই উত্‍সবে শুধু রঙবেরঙের আবির বা রঙ নিয়ে খেলা নয়, একে অপরের আরও কাছে আসার এক কৌশল। তবে এর সঙ্গেও জড়িয়ে রয়েছে জ্যোতিষচর্চাও। রাশি মেনে যদি হোলির রঙ বা আবির খেলা হয়, তাহলে জীবন আরও রঙিন হয়ে ওঠে। সারা বছর ধরে আনন্দ, সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। জীবনে আসে প্রেমও। রাশি মেনে যদি এবছর রঙ নিয়ে মেতে ওঠেন, তাহলে কী কী পেতে পারেন, জীবনে কী কী শুভ হতে পারে, তা জেনে নিন এখানে…

মেষ রাশি:

এই রাশির জাতকরা লাল রঙ, লাল ফুল ও লাল তিলক লাগিয়ে একে অপরকে হোলির শুভেচ্ছা জানাতে পারেন। এর জেরে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। বাড়বে ভালোবাসাও।

বৃষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের উচিত হালকা রঙের ফুল দিয়ে হোলি বা দোল খেলা। এছাড়াও উজ্জ্বল ও কেমিক্যালমুক্ত রং ব্যবহার করতে পারেন। বাজারচলতি ভেষজ রঙ পাওয়া যায়, সেগুলিও ব্যবহার করতে পারেন। এবার রঙের বদলে ঠোঁটেও নিয়ে আসুন ভালোবাসার রঙ। পরিবারের সঙ্হে দারুণ ভাবে খেলতে পারেন।

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের এ বছর সবুজ রঙ দিয়ে হোলি খেলা উচিত। তবে রঙ নিয়ে খেলার সময় ভেষজ রঙ ব্যবহার করুন। হোলির সময় খেলার মনোভাব বজায় রাখুন।

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকাদের একে অপরকে বেশি ভালো। খুব হালকা রং ব্যবহার করতে পারেন।

সিংহ রাশি 

এই রাশির জাতক-জাতিকাদের বড়দের সম্মান করা উচিত ও অ্যালকোহল স্পর্শ করা উচিত নয়। চাকরিসূত্রে বসকে হোলির শুভেচ্ছা জানাতে ভুলবেন না। হলুদ, লাল এবং গোলাপী আবির দিয়ে হোলি খেলতে পারেন।

কন্যা রাশি

এই রাশির জাতকদের হোলির সময় সব ধরনের তিক্ততা ভুলে হোলির শুভেচ্ছা জানান। দোলের দিন হালকা সবুজ রঙ ব্যবহার করতে পারেন। এমন রং দিয়ে হোলি খেলবেন না যার কারণে কোনও রোগ বা অ্যালার্জি হয়।

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের একে অপরের গায়ে সুগন্ধি ও গোলাপ জল নিয়ে ব্যবহার করতে পারেন। হোলির রঙ খেলার সময় শালীনতা বজায় রাখুন। রঙ খেলার পর রসালো মিষ্টি, রসমালাই ইত্যাদি বিলি করতে পারেন।

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকারা হোলি খেলার সময় একে অপরের গায়ে নোংরা জল ঢালবেন না। রঙিন উৎসবকে দ্বিগুণ করতেহালকা গোলাপী পোশাক পরুন, লাল ও গোলাপী রঙ ব্যবহার করুন।

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকাদের হলুদ রঙ ব্যবহার করার পাশাপাশি গুরুদের সম্মান করা উচিত। আবির ও রঙ নিয়ে বড় ও বন্ধুদের সঙ্গেও খেলতে পারেন।

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকারা বেগুনি, হলুদ রঙের ফুল বা আবির বর্ষণ করে দোল খেলতে পারেন।

কুম্ভ রাশি

এই রাশির জাতকরা ছোটদের কপালে তিলক লাগিয়ে হোলি উদযাপন করতে পারেন। শুভেচ্ছা জানিয়ে হলুদ ও সবুজ রঙ দিয়ে তিলক কেটে দোল খেলতে পারেন।

মীন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের উচিত জল দিয়ে হোলি খেলা। প্রবীণদের চন্দনের তিলক ও পায়ে দিয়ে প্রণাম করতে পারেন। এছাড়া হলুদ রঙ দিয়ে খেলতেও পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *