ইয়েদুরাপ্পার বিরুদ্ধে POCSO ধারায় যৌন হেনস্থার অভিযোগ! – Bengali News | Bs yediyurappa ex karnataka chief minister charged with sexual assault of minor
বেঙ্গালুরু: কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ! শিশুদের যৌন নিপীড়ন থেকে রক্ষা বা পকসো (POCSO) আইনের একটি ধারায় তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। এক ১৭ বছর বয়সী কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি এই যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে বলে দাবি ওই কিশোরীর। তার মাকে নিয়ে এক প্রতারণার ঘটনায় সাহায্য চাইতে ইয়েদুরাপ্পার সঙ্গে দেখা করতে গিয়েছিল মেয়েটি। প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ছিলেন ইয়েদুরাপ্পা। ২০১৮ সালের মে মাসে অতি অল্প সময়ের জন্য এবং ফের ২০১৯ থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ওই পদে আসীন হয়েছিলেন তিনি।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।