Seikh Sahajahan: সন্দেশখালির 'বাঘ'-কে খাঁচায় বন্দি করতে মরিয়া CBI, কোন জেলে রাখা হতে পারে জানেন? - Bengali News | Seikh Sahajahan: CBI may apply Basirhat Court to send Shahjahan Seikh to jail custody - 24 Ghanta Bangla News
Home

Seikh Sahajahan: সন্দেশখালির ‘বাঘ’-কে খাঁচায় বন্দি করতে মরিয়া CBI, কোন জেলে রাখা হতে পারে জানেন? – Bengali News | Seikh Sahajahan: CBI may apply Basirhat Court to send Shahjahan Seikh to jail custody

Spread the love

কলকাতা: বৃহস্পতিবার ১৪ দিনের সিবিআই হেফাজত ও সিআইডি হেফাজত শেষ হচ্ছে শেখ শাহজাহানের। আজ ফের তাঁকে তোলা হবে বসিরহাট আদালতে। সূত্রের খবর, এ দিনই হয়ত সন্দেশখালির স্বঘোষিত ‘বাঘ’-এর জেলযাত্রা নিশ্চিত হবে। গোয়েন্দা সূত্রে খবর, আজ আদালতে সিবিআই-এর তরফে শাহজাহানের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানানো হতে পারে। পাশাপাশি তাঁকে জেলে গিয়েও জেরার আবেদন করা হতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বসিরহাট জেলেই রাখা হবে তাঁকে।

এদিকে, শেখ শাহজাহানকে জেল হেফাজতে পাঠানো হলেই তাঁকে আবার নিজেদের হেফাজতে চাইতে পারেন ইডি-র আধিকারিকরা। বিশেষ ইডি আদালতে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন জানিয়ে তাঁকে হেফাজতে নেবে ইডি। এ দিকে, আজ আবার সন্দেশখালির একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। তাঁরা হলেন রিন্টু মোল্লা, আইনুর মোল্লা ও জামালউদ্দিন মোল্লা।

জানা গিয়েছে, আইনুর ও জামালউদ্দিন মোল্লা সম্পর্কে দু’জন ভাই। অপরদিকে, রিন্টু হলেন শেখ শাহজাহানের মাছের ব্যবসার ম্যানেজারের শ্যালক। জানা গিয়েছে, আহিনুর ও জামালউদ্দিন মোল্লার সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক যথেষ্ঠ ঘনিষ্ঠ ছিল। তাই আটঘাট বেধেই এবার নেমেছেন আধিকারিকরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *