Ranji Trophy Final 2024: ৪২এ পা, বিদর্ভকে উড়িয়ে রঞ্জি চ্যাম্পিয়ন রাহানের মুম্বই – Bengali News | Ajinkya Rahane led Mumbai won by 169 runs against Vidarbha in Ranji Trophy 2024 Final
Ranji Trophy Final 2024: ৪২এ পা, বিদর্ভকে উড়িয়ে রঞ্জি চ্যাম্পিয়ন রাহানের মুম্বইImage Credit source: PTI
কলকাতা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মুম্বইয়ের দাপট অব্যহত। ওয়াংখেড়েতে বিদর্ভকে বিশাল রানের লক্ষ্য দিয়েছিল অজিঙ্ক রাহানের মুম্বই। রঞ্জি ফাইনালে (Ranji Trophy Final 2024) লড়াই হল হাড্ডাহাড্ডি। ম্যাচ গড়াল পঞ্চম দিন অবধি। চতুর্থ দিন পুরো ব্যাটিং করেছিল বিদর্ভ (Vidarbha)। পঞ্চম দিন রাহানের মুম্বইয়ের বিরুদ্ধে বিদর্ভর ক্যাপ্টেন অক্ষয় ওয়াদকার সেঞ্চুরি করেন। যার ফলে মুম্বইয়ের ৪২তম ট্রফির অপেক্ষা আরও কিছুটা বাড়ে। কিন্তু বিদর্ভ এর আগে দু’বার ফাইনালে যে চমক দেখিয়েছিল, শেষ অবধি মুম্বইয়ের (Mumbai) বিরুদ্ধে তা পারল না। মুম্বইকে মানসিক ভাবে বিপর্যস্ত করেছিল বিদর্ভ ঠিকই কিন্তু রাহানেদের মুখের গ্রাস কেড়ে নিতে পারল না। যার ফলে এই নিয়ে ৪২তম রঞ্জি ট্রফি এল মুম্বই শিবিরে।
রঞ্জি ফাইনালে সেরার পুরস্কার পেয়েছেন মুশির খান।
বিস্তারিত আসছে…