Bankura: মদ্যপ ছিলেন চালক, চাকায় পিষে গেল ২ জন - Bengali News | Bankura Two person died in road accident - 24 Ghanta Bangla News
Home

Bankura: মদ্যপ ছিলেন চালক, চাকায় পিষে গেল ২ জন – Bengali News | Bankura Two person died in road accident

Spread the love

বাঁকুড়া: বেপরোয়া লরির ধাক্কায় ফের মৃত্যু হল দু’জনের। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া থানার জহরবোনা গ্রামে। এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে এলাকার মানুষ রাস্তায় গাছের শুকনো ডাল ফেলে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে শালতোড়া থেকে মধুকুণ্ডা রাস্তা ধরে একটি খালি লরি মধুকুণ্ডার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে শালতোড়া থানার জহরবোনা গ্রামের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরির চালক। এরপরই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন জনকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তপন মণ্ডল নামের এক ব্যক্তির। ঘটনায় আহত হন আগমনি তন্তুবায় ও ঝন্টি তন্তুবায় নামের স্থানীয় আরও দুই মহিলা। আহত দুজনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আগমনি তন্তুবায়ের।

ঘটনার পর এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় গাছের শুকনো ডাল পালা ফেলে শালতোড়া মধুকুণ্ডা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘাতক লরির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। এলাকায় যান বাহনের গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।

অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও লাভ হয়নি। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি প্রশাসনের তরফে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করার লিখিত আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *