Keerthika: ‘দোকানে যাওয়ায় চড় খেয়েছিলাম’, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কৃত কীর্তিকার গল্প চোখে জল আনবে – Bengali News | Content Creator Keerthika Govindhasamy, Known As keerthihistory Awarded Creators Award from PM Narendra Modi, Her Life story will bring Tears in eyes
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কৃত হন কীর্তিকা।
নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়াও এখন কর্মক্ষেত্র। ভিডিয়ো কনটেন্ট তৈরিও পেশা, যার পোশাকি নাম কনটেন্ট ক্রিয়েটর। এই পেশা ও তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান জানাতেই দেশে প্রথমবার ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল। গত ৮ মার্চ নয়া দিল্লির ভারত মন্ডপমে প্রধানমন্ত্রী নানা ক্ষেত্রে যুক্ত কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেন। এদের মধ্যেই একজন হল কীর্তিকা গোবিন্দস্বামী। সোশ্যাল মিডিয়ায় সে কীর্তি হিস্ট্রি নামেই পরিচিত। ভারতের নানা অজানা কাহিনি, ইতিহাস ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেন কীর্তিকা। প্রধানমন্ত্রী মোদীর হাত থেকে পুরস্কৃত হওয়ার পর নিজের ইন্সটাগ্রাম পোস্টে জীবন সংগ্রাম তুলে ধরেন কীর্তিকা, যা জানলে চোখে জল চলে আসবে।
কীর্তিকা তাঁর ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, “এমন ঘটনা যা আমি কখনও স্বপ্নেও ভাবিনি। আমার তখন ১৫ বছর বয়স। এক রাতে আমি শুনি, বাবাকে কাঁদছে কারণ গ্রামের লোকজনেরা আমার সম্পর্কে খারাপ কথা বলেছিল। সারা জীবন, ওরা (পরিবারের সদস্যরা আমার জন্য লজ্জিত ছিল।”
বিস্তারিত আসছে…