Rahu Budh Yuti 2024: ১৮ বছর পর বুধ-রাহুল যুতিতে প্রচুর ধনসম্পত্তি-অর্থপ্রাপ্তি রয়েছে এই ৪ রাশির ভাগ্যে! – Bengali News | Rahu Budh Yuti 2024: after 18 years Mercury and Rahu was meet, these 4 zodiac signs will bring a lot of wealth
জ্যোতিষশাস্ত্র মতে, মার্চ মাসে বেশ কিছু গ্রহ-নক্ষত্রের রাশি-পরিবর্তনে ও রাজযোগ গঠিত হয়েছে। নিয়ম মেনে প্রতিটিগ্রহই নিজ নিজ সময়ের ব্যবধানে নিজের গতি বদল করে থাকে। সম্প্রতি, ৭ মার্চে মীন রাশিতে গ্রহদের রাজপুত্র বুধ প্রবেশ করেছে। শুধু তাই নয়, মীন রাশি বর্তমানে রাহুও অবস্থান করছে। ফলে মীন রাশিতে বুধ ও রাহুর মিলন ঘটেছে। বুধ রাহুর যুতিতে ১২টি রাশির জাতক-জাতিকার উপরই প্রভাব হতে চলেছে। অনেকের জন্য খারাপ আবার অনেকের জন্য ভাল প্রভাব পড়তে চলেছে। এই বুধ-রাহুর যুতিতে কোন কোন রাশির ভাগ্যে অফুরন্ত ধন-সম্পদ, অর্থপ্রাপ্তি ঘটবে, তা জেনে নিন …
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকারা মীন রাশিতে বুধ-রাহুর সংমিশ্রণে লাভবান হবেন। আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। তাতে আর্থিক অবস্থা আগের থেকে অনেক বেশি ভালো হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন এই সময়। অংশীদারদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে, বিবাহিতদের জীবনে মধুরতা আসবে। কর্মজীবনেও সাফল্যের সম্ভাবনা রয়েছে।
এই খবরটিও পড়ুন
বৃশ্চিক রাশি
বুধ-রাহুর মিলন বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ হবে। পড়ুয়ারা কঠোর পরিশ্রমের ফল পাবেন। আয়ের উৎস বাড়বে যার ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। পরিবার নিয়ে কোথাও যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন, বাইরের কোনও খাবার এড়িয়ে চলুন।
মকর রাশি
মীন রাশিতে রাহু-বুধের মিলন মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি পেতে পারেন এই সময়। তবে অর্থ বিনিয়োগের আগে ভেবেচিন্তে কাজ করুন। সমাজে সম্মান বৃদ্ধি হবে আপনার। স্বাস্থ্যের যত্ন নিন। যদি কোনও রোগে আক্রান্ত হন, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকারা ভাগ্যের সহায় থাকবে। চাকরিজীবীদের কাজের প্রশংসা পাবেন। কর্মকর্তারাও নিজের কাজের প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের জন্য ভালো সময় এটি। দাম্পত্য জীবনেও সমস্যা কমতে পারে। বিনিয়োগের জন্য ভালো সময় এটি, পরবর্তীকালে ভালো ফল পেতে পারেন।