Fire in Kolkata: খাস কলকাতায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে বাড়ি – Bengali News | Fire breaks out in a building at Beleghata of Kolkata, several fire tenders rushed to spot
কলকাতা: খাস কলকাতায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বেলেঘাটা চালপট্টির কাছে একটি বসতবাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। ইতিমধ্যেই দমকলের ১০টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে। গোটা বাড়ি দাউদাউ করে জ্বলছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলের কর্মীরা। দুর্ঘটনার সময় ওই বাড়ির ভিতরে কেউ ছিলেন কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আগুন লাগার সময় বিকট শব্দে কেঁপে উঠেছিল এলাকা।
বিস্তারিত আসছে…