James Anderson: হিমালয়ের কোলে নতুন উচ্চতায় অ্যান্ডারসন, টেস্টে ৭০০ উইকেটের মালিক 'সুইং কিং' - Bengali News | James Anderson becomes the first pacer to 700 Test wickets during IND vs ENG 5th Test - 24 Ghanta Bangla News
Home

James Anderson: হিমালয়ের কোলে নতুন উচ্চতায় অ্যান্ডারসন, টেস্টে ৭০০ উইকেটের মালিক ‘সুইং কিং’ – Bengali News | James Anderson becomes the first pacer to 700 Test wickets during IND vs ENG 5th Test

Spread the love

James Anderson: হিমালয়ের কোলে নতুন উচ্চতায় অ্যান্ডারসন, টেস্টে ৭০০ উইকেটের মালিক ‘সুইং কিং’Image Credit source: X

কলকাতা: রবিচন্দ্রন অশ্বিনের মাইলস্টোন ম্যাচে নয়া মাইলফলকে পৌঁছলেন ইংল্যান্ডের সিনিয়র তারকা পেসার জিমি অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৭০০টি উইকেটের মালিক হলেন জেমস অ্যান্ডারসন। সবমিলিয়ে ক্রিকেট বিশ্বের তৃতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়েছেন জিমি। এর আগে দুই কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন ও শেন ওয়ার্ন ৭০০টি উইকেট নিয়েছিলেন।

৪১ বছর বয়সী ইংল্যান্ডের জোরে বোলার জিমি অ্যান্ডারসন ধরমশালা টেস্টের তৃতীয় দিন কুলদীপ যাদবের উইকেট তুলে নিয়ে ৭০০ টেস্ট উইকেটের মালিক হন। ভারত সফরে আসার আগে ৭০০ টেস্ট উইকেটের থেকে ১০টি উইকেট দূরে ছিলেন জেমস অ্যান্ডারসন। আর ধরমশালা টেস্টে মাত্র ২টি উইকেট তুলে নিলেই ৭০০-র ক্লাবে প্রবেশ করতেন জিমি। শনিবার অ্যান্ডারসন সেই মাইলফলকে পৌঁছে যান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *