হিট নাকি ফ্লপ? 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে মমতার এপিসোড পেল... - Bengali News | Did no 1 mamata banerjee special episode got how much no ? - 24 Ghanta Bangla News
Home

হিট নাকি ফ্লপ? ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে মমতার এপিসোড পেল… – Bengali News | Did no 1 mamata banerjee special episode got how much no ?

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

প্রথম বার বাংলার কোনও রিয়ালিটি শো’র মঞ্চে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রচার নয়, ছোটবেলার কথা, নিজের জীবনের নানা কথাই শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে। জানিয়েছিলেন জন্ম তারিখের রহস্যও। দিদি নম্বর ওয়ানের সেই স্পেশ্যাল এপিসোডের রেজাল্ট বেরিয়েছে। অর্থাৎ দর্শক কতটা পছন্দ করেছেন মমতা-পর্ব, তা জানা গিয়েছে অবশেষে। হিট নাকি ফ্লপ– মমতা ম্যাজিক কতটা কাজ করেছে ওই স্পেশ্যাল এপিসোডে? জেনে নিন…

টিআরপির তালিকা বলছে, ওই এপিসোড পেয়েছে, ৭.৫। ছাপিয়ে গিয়েছে সবকিছুতেই। দিদি-ম্যাজিক কাজ করেছে টিআরপি চার্টে। ওই শো-য়ে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর জন্ম ৫ জানুয়ারি নয়, ৫ অক্টোবর। অষ্টমীর দিনে। সে দিন খুব বৃষ্টি হয়েছিল। মমতা বলেন, “আমার সব কিছুতেই দেখবে বৃষ্টি হয়। এর কারণ আমার জন্মদিনের দিন বৃষ্টি হয়েছিল। আমার আসল জন্মদিন ৫ অক্টোবর। একেবারে সন্ধিক্ষণে জন্মেছিলাম। আর জন্মের পরের দিন চোখ খুলেছিলাম সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে।” না, দিদি নম্বর ওয়ানে প্রতিযোগী হয়ে আসেননি তিনি। এসেছিলেন অতিথি হয়ে। তাঁকে ঘিরে জমে উঠেছিল ওই বিশেষ এপিসোড।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *