Mohammad Shami: বাংলায় বিজেপির প্রার্থী হচ্ছেন মহম্মদ শামি? এই আসন থেকে দাঁড়ানোর সম্ভাবনা - Bengali News | BJP May Field Cricketer Mohammad Shami from West bengal's Basirhat Seat in Upcoming Lok Sabha Election 2024 - 24 Ghanta Bangla News
Home

Mohammad Shami: বাংলায় বিজেপির প্রার্থী হচ্ছেন মহম্মদ শামি? এই আসন থেকে দাঁড়ানোর সম্ভাবনা – Bengali News | BJP May Field Cricketer Mohammad Shami from West bengal’s Basirhat Seat in Upcoming Lok Sabha Election 2024

Spread the love

বিজেপির প্রার্থী হবেন মহম্মদ শামি?Image Credit source: PTI

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই বড় খবর। বাংলায় প্রার্থী তালিকায় বিরাট বড় চমক দিতে চলেছে বিজেপি (BJP)। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হতে পারেন মহম্মদ শামি (Mohammod Shami)। ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে পশ্চিমবঙ্গ থেকেই প্রার্থী করা হতে পারে

সূত্রের খবর, বিজেপি ইতিমধ্যেই মহম্মদ শামির সঙ্গে যোগাযোগ করেছে। তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শামি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলেই খবর। অন্দরের খবর, মহম্মদ শামি রাজি হলে, তাঁকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। সন্দেশখালি ইস্যু নিয়ে এমনিতেই উত্তপ্ত বাংলা। সেখানে আসন্ন লোকসভা নির্বাচনে জয় নিশ্চিত করতেই বসিরহাট থেকে প্রার্থী হতে পারেন।

বর্তমানে শামির অস্ত্রোপচার হয়েছে। বিশ্রাম নেওয়ার জন্য তিনি ছুটিতে রয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর আরোগ্য় কামনা করেছেন।

প্রসঙ্গত, রঞ্জি ট্রফিতে বাংলার হয়েই খেলেন মহম্মদ শামি।

সূত্রের খবর, আইসিসি বিশ্বকাপের সময় থেকেই শামিকে প্রার্থী করার চিন্তাভাবনা করছে বিজেপি। বিশ্বকাপ ফাইনালের আগেই খবর রটেছিল, ভারত বিশ্বকাপ জিতলে প্রার্থী করা হবে মহম্মদ শামিকে। বিশ্বকাপে হারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেট টিমের সকল খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁদের সান্তনা দিয়েছিলেন। ড্রেসিং রুমের ওই ভিডিয়ো  ভাইরালও হয়েছিল ব্যাপক। ওই ভিডিয়োতেও দেখা গিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহম্মদ শামির দারুণ প্রশংসা করেছিলেন অসাধারণ পারফরম্য়ান্সের জন্য। তাঁকে জড়িয়েও ধরেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মহম্মদ শামির সঙ্গে দেখা করেছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শামির গ্রাম আমরোহায় ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *