Kolkata: মদের আসরে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, চাঞ্চল্যকর ঘটনা বেহালায় - Bengali News | Allegation of Physical Abuse of young women, sensational incident in Behala Kolkata - 24 Ghanta Bangla News
Home

Kolkata: মদের আসরে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, চাঞ্চল্যকর ঘটনা বেহালায় – Bengali News | Allegation of Physical Abuse of young women, sensational incident in Behala Kolkata

Spread the love

বেহালা: প্ল্যান ছিল মদ খাওয়ার। বন্ধুর থেকে চাবি নিয়ে সদলবলে সেখানে গিয়েছিল জনা সাতেক ছেলে-মেয়ে। প্রত্যকেরই বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে। কিন্তু, কে জানত সেখানে দলে থাকা এক যুবতীর জন্য অপেক্ষা করছে বড় বিপদ। অভিযোগ, মাদক খাইয়ে ওই ওই যুবতীকে গণধর্ষণ করে দলেরই অন্য পাঁচজন। অভিযুক্তদের মধ্যে এক নাবালকও রয়েছে বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বেহালার পর্ণশ্রী থানা এলাকায়। সূত্রের খবর, নির্যাতিতা ও অভিযুক্তদের বাড়ি পর্ণশ্রী থানা এলাকাতেই। 

অভিযোগ পেতেই ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ। এদিন তাদের তোলা হয় আলিপুর কোর্টে। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে অভিযুক্ত নাবালককে পাঠানো হয়েছে জুভেনাইল কোর্টে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতার পরিবারের সদস্যরা।  

এই খবরটিও পড়ুন

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে গত ৫ মার্চ। সূত্রের খবর, ওই এলাকারই এক বন্ধুর থেকে তাঁর বাড়ির চাবি নিয়ে মদ খাওয়ার আয়োজন করে অভিযুক্তেরা। ওই বন্ধু ঘরের চাবি দেয় দুই যুবককে। তাঁরা দুই যুবতীকে সঙ্গে নিয়ে সোজা ওই ঘরে চলে যান। ততক্ষণে সেখানে অপেক্ষা করছিল আরও তিন জন। তাঁরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে আগে থেকেই পরিচিত বলে জানা যাচ্ছে। মদ্যপানের পরেই ঘটে এই পাশবিক ঘটনা। ধৃত চারজনের বিরুদ্ধে ভারতী দণ্ডবিধির ৩৪১,৩২৩,৫০৬,৩২৮,৩৭৬ ডি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। পর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভও দেখাতে শুরু করেছেন পদ্ম কর্মীরা। রাস্তা অবরোধ করতে দেখা গিয়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *