সুন্দরবনে শুটিং করতে এসে থাপ্পড় খেলেন নোরা ফতেহি, রজতাভ দত্তর মতো বললেন, ‘কুকুর…’
সবে মাত্র কেরিয়ারটা শুরু হয়েছে। এক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের সুন্দরী এবং লাস্য়ময়ী অভিনেত্রী নোরা ফতেহি। মারামারি, চুলোচুলি পর্যায় পৌঁছে গিয়েছিল বিষয়টা। সহ-অভিনেতার সঙ্গে ঘটে সেই ঘটনা।
নোরা তখন পুরোদমে স্ট্রাগল করছেন। অনেক চেষ্টার পর একটি ছবিতে অভিনয় করার সুযোগ এসেছিল তাঁর কাছে। তাঁকে শুটিং করতে যেতে হয়েছিল পশ্চিমবঙ্গের সুন্দরবনে।
রাতের বেলা চলছিল শুটিং। তখনই ঘটে যায় সেই বিশ্রী কাণ্ড। এমন ঘটনা আজ পর্যন্ত ভুলতেই পারেননি নোরা।
সেই আউটডোর শুটিং চলাকালী অভিনেতার সঙ্গে বচসা শুরু হয় নোরার। তিনি টেনে একটা চড় মেরেছিলেন সেই সহ-অভিনেতাকে। আর ব্যাস…
পাল্টা সহ-অভিনেতাও বদলা নিলেন। চুপ থাকেননি। নোরাকে উল্টে থাপ্পড় কষিয়েছিলেন। হাতাহাতি, মারামারি শুরু হল সুন্দরবনের অজ পাড়া গ্রামে। শুটিং ইউনিটের সকলে দৌড়ে আসেন। ঝগড়া থামে তারপরই।
সেই ঘটনার কথা হাসতে-হাসতেই 'দ্য কাপিল শর্মা' শোতে এসে বলেছিলেন নোরা। বলতে-বলতে অসম্ভব উত্তেজিত হয়ে গিয়েছিলেন তিনি।
দেখা গেল সেই সহ-অভিনেতার উপর রাগ তাঁর যায়নি। প্রকাশ্য়ে সেই শোতে তাঁকে 'কুত্তা' (পড়ুন কুকুর) বলেছিলেন নোরা।






