Tapas Roy: বিজেপিতে যোগ দিলেন তাপস রায়, ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলে – Bengali News | Former TMC MLA Tapas Roy join bjp ahead of loksabha poll
তাপস রায় যোগ দিলেন বিজেপিতে। Image Credit source: TV9 Bangla
কলকাতা: ভোট আসতেই রাজ্য রাজনীতিতে অতি প্রাসঙ্গিক হয়ে উঠছে দলবদলের ‘খেলা’। তৃণমূল ছাড়ার পর আজ বুধবারই বিজেপিতে যোগদান তাপস রায়ের। তিনবারের বরানগরের বিধায়ক ছিলেন তিনি। সেই তাপস আজ যোগ দিলেন তৃণমূলে। এদিন তাঁর যোগদান অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। সল্টলেকে বিজেপি কার্যালয়ে যোগ দেন তাপস রায়। তৃণমূলের সঙ্গে ২৩-২৪ বছরের সম্পর্ক তাপসের। সোমবার সেই যোগ ছিন্ন করেন তাপস। তৃণমূলের সদস্যপদ ছাড়ার পাশাপাশি ছাড়েন বিধায়ক পদও। তৃণমূল সবরকমভাবে তাপসকে আটকাতে মরিয়া ছিল। তবে সিদ্ধান্তে অনড় ছিলেন তাপস। এমনকী এখনও তাঁর ইস্তফাপত্রও গৃহীত হয়নি।
সবিস্তারে আসছে…