PM Narendra Modi Live Update: প্রধানমন্ত্রীকে মা কালীর মূর্তি উপহার, ‘নারীশক্তি সম্মান’ সভায় মোদীর কী ‘সন্দেশ’ বার্তা? – Bengali News | Pm narendra modi live update: Live updates of Narendra Modi’s meeting in Barasat
বারাসতে প্রধানমন্ত্রীImage Credit source: TV9 Bangla
বারাসত: আজ বারাসতে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি মহিলা মোর্চার আয়োজনে বারাসতে শক্তি সম্মান সমাবেশে যোগ নমোর। সন্দেশখালিকাণ্ডের জেরে তোলপাড় দেশ। সেই আবহেই উত্তর ২৪ পরগনায় মোদী। টার্গেট মহিলা ভোট। মোদী সভায় সন্দেশখালির নির্যাতিতাদেরও হাজির করাবে বিজেপি। সন্দেশখালিকাণ্ড নিয়ে মোদীর আক্রমণের ঝাঁজ আরও কতটা বাড়ে নজর রাজনৈতিক মহলের।