PM Narendra Modi: দেশের মধ্যে প্রথম! গঙ্গার নীচে আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী – Bengali News | Pm narendra modi Inauguration of the country’s first underwater metro. Modi will inaugurate the East West Metro on the Esplanade to Howrah route
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: TV9 Bangla
কলকাতা: ফের ইতিহাস গড়ার পথে কলকাতা মেট্রো। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন। এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করবেন মোদী। গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে টানেল। জোড়া সুড়ঙ্গ দিয়ে চলবে মেট্রো। মেট্রো উদ্বোধনের পর ভোটবঙ্গে প্রচারে ঝড় তুলবেন নরেন্দ্র মোদী। আরামবাগ, কৃষ্ণনগরের পর বারাসত। আজ রাজ্যে ফের জনসভা প্রধানমন্ত্রীর। বিজেপি মহিলা মোর্চার আয়োজনে বারাসতে শক্তি সম্মান সমাবেশে যোগ দেবেন নমো। সন্দেশখালিকাণ্ডের জেরে তোলপাড় দেশ। সেই আবহেই উত্তর ২৪ পরগনায় মোদী। টার্গেট মহিলা ভোট। মোদী সভায় সন্দেশখালির নির্যাতিতাদেরও হাজির করাবে বিজেপি। নারী নির্যাতন নিয়ে ইতিমধ্যেই রাজ্যে প্রচারে এসে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। আজ সন্দেশখালিকাণ্ড নিয়ে মোদীর আক্রমণের ঝাঁজ আরও কতটা বাড়ে নজর রাজনৈতিক মহলের।
বিস্তারিত আসছে…