LIVE Sheikh Shahjahan: ফোর্স রেডি, শাহজাহানকে আজই তুলে নেবে সিবিআই?

কলকাতা: ৫৫ দিন ‘লুকিয়ে’ থাকার পর সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে সমর্থ হয় রাজ্য পুলিশ। শাহজাহান-মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। তারপর থেকে ভবানী ভবনে রয়েছেন শাহজাহান। এরইমধ্যে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন শেখ শাহজাহান ও এই সন্দেশখালি মামলা সংক্রান্ত যাবতীয় নথি সিবিআইয়ের হাতে হস্তান্তর করার জন্য। সাড়ে ৪টে অবধি সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের নির্দেশের পরই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। জরুরিভিত্তিতে শুনানির আর্জি জানায়। যদিও মঙ্গলবার সেই শুনানি হয়নি। এদিকে সাড়ে ৪টেয় সিবিআই ভবানীভবন পৌঁছলে সুপ্রিম কোর্টে মামলার কথা জানিয়ে সিবিআইয়ের হাতে শাহজাহানকে তুলে দিতে অস্বীকার করে ভবানী ভবন। এরপর বুধবার সকালে ইডি রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে ফের কলকাতা হাইকোর্টে যায়। ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টে মামলা করেছেন মানেই হাইকোর্টের নির্দেশ স্থগিত হয়ে যায় না। ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় আজ ৪টে ১৫-র মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। যদিও তা হয়নি।