Bengaluru cafe blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ: আততায়ীর ছবি দিয়ে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা NIA-র – Bengali News | NIA announces Rs 10 lakh reward for information on Bengaluru cafe bomber, releases picture
আততায়ীর সম্পর্কে তথ্য জানতে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করল NIAImage Credit source: Twitter
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর রামেশ্বরমে ক্যাফে বিস্ফোরণ মামলায়, হামলাকারী সম্পর্কে তথ্যের জন্য ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। এনআইএ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। তাই, আততায়ী সম্পর্কে তথ্য জানালে, প্রতিহিংসার শিকার হওয়ার ভয় নেই। ১ মার্চ এই বিস্ফোরণ ঘটেছিল। একটি কম-তীব্রতার আইইডি ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণে, ক্যাফেটিতে সেই সময় থাকা অন্তত ১০ জন ব্যক্তি আহত হয়েছিলেন। এনআইএ, এদিন অভিযুক্তের ছবি-সহ একটি ‘ওয়ান্টেড’ পোস্টার প্রকাশ করেছে। ছবিতে অভিযুক্তকে চশমা এবং টুপি পরা অবস্থায় দেখা গিয়েছে।
NIA announces cash reward of 10 lakh rupees for information about bomber in Rameshwaram Cafe blast case of Bengaluru. Informants identity will be kept confidential. pic.twitter.com/F4kYophJFt
— NIA India (@NIA_India) March 6, 2024
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।