প্রেম করছেন প্রসেনজিৎ-পুত্র! চট্টোপাধ্যায়দের ‘হবু বউমার’ পরিচয় জানেন? – Bengali News | Who is prosenjit chatterjes son trishanjeets girlfreind
প্রেম করছেন প্রসেনজিৎ-পুত্র! চট্টোপাধ্যায়দের ‘হবু বউমার’ পরিচয় জানেন?
তৃষাণজিৎ চট্টোপাধ্যায়কে চেনেন? টলিপাড়া যদিও তাঁকে মিশুক বলেই জানে। তাঁর পরিচয় তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে। সেই ছেলেই এবার প্রেম করছেন! ইনস্টাগ্রামে ঢুঁ দিলেই মিলবে সেই প্রমাণ। সম্প্রতি এক ছবিও শেয়ার করেছেন মিশুক। লাল ক্রপ টপ পরা এক তরুণীকে জড়িয়ে চুমু এঁকে দিচ্ছে সে। সুন্দরীর নাম লিতিকা প্রসাদ, জানা গিয়েছে প্রসেনজিতের প্রোফাইল থেকেই। একসঙ্গে নাকি পড়াশোনা করেন তাঁরা। সম্পর্ক কিন্তু নতুন নয়, বেশ কিছু দিন ধরেই প্রেম এগিয়েছে তাঁদের।
এর আগেও লিতিকার সঙ্গে ছবি পোস্ট করেছেন মিশুক। একসঙ্গে খেতে যাওয়া থেকে হ্যাংআউট—সবই চলে চুটিয়ে। বাবার সঙ্গে মাঝেমধ্যেই টলিপার্টিতে দেখা যায় তাঁকে। দারুণ ফুটবল খেলেন তিনি। বিদেশ থেকে করেছেন পড়াশোনাও। তবে অভিনয়েও বেশ উৎসাহ রয়েছে তাঁর। অংশ নিয়েছেন কলেজের নাটকেও। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ছেলেকে টলিউড লঞ্চ করবেন বাবা। নায়িকা কে হবেন? সে খোঁজ নাকি জারি আছে এখনও।