Rajanya Haldar: বিজেপিতে যাচ্ছেন রাজন্যা হালদার? – Bengali News | Loksabha Election 2024 Source Claim TMC student leader Rajanya haldar get offer from bjp
কলকাতা: তৃণমূল ছাত্রনেত্রী রাজন্যা হালদারের সঙ্গে যোগাযোগ বিজেপি নেতৃত্বের। এমনটাই সূত্রের খবর। সূত্র মারফৎ খবর, রাজন্যাকে প্রার্থী করতে চায় বিজেপি। এমনকী ৭ মার্চের মধ্যে রাজন্যাকে তাঁর মতামত জানাতেও অনুরোধ করা হয়েছে বলে খবর। রাজন্যার পাশাপাশি তাঁর হবু স্বামী প্রান্তিক চক্রবর্তীর কাছেও বিজেপিতে যোগদানের প্রস্তাব এসেছে বলেই সূত্রের দাবি। যদিও প্রান্তিক, রাজন্যাদের সিদ্ধান্ত আপাতত তাঁরা বিজেপিতে যাবেন না। অন্যদিকে বিজেপির তরফেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সূত্র মারফৎ খবর, রাজন্যা হালদারের সঙ্গে একাধিকবার বিজেপির তরফে যোগাযোগ করা হয়েছে। এখনও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা মুখ রাজন্যাকে বিজেপি লোকসভার মতো গুরুত্বপূর্ণ ভোটে প্রার্থী পর্যন্ত করতে চায় বলেই খবর। এমনকী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকেরও প্রস্তাব দেওয়া হয় বলে খবর।
সবিস্তারে আসছে