Election Commission: অবাধ শান্তিপূর্ণ ভোটই সুনিশ্চিত করতে হবে, বৈঠকে বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের – Bengali News | Election commission Free and peaceful polls must be ensured: Chief Election Commissioner Rajeev Kumar
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার Image Credit source: TV9 Bangla
কলকাতা: নির্বিঘ্নে ভোটের ব্যবস্থা করুক রাজ্য। মুখ্যসচিব বিপি গোপালিকা ও ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কী বললেন দেখুন এক নজরে।
KEY HIGHLIGHTS
- হিংসামুক্ত নির্বাচন করতে হবে, এই একটা বিষয়কে সুনিশ্চিত করতে হবে।
- এখানে ভয়মুক্ত হয়ে যাতে প্রত্যেক নাগরিক উৎসবের মেজাজে ভোট দিতে পারে।
- প্রথমে আমরা সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, তারপর ডিজি মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছি আমরা।
- প্রত্যেকটি রাজনৈতিক দলই আমাদের জানিয়েছে, তাঁরা অবাধ শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর। আমলাতন্ত্র রক্ষার ক্ষেত্রে এখানে পক্ষপাতিত্ব করা হয়। এটা আমাদের বেশিরভাগ রাজনৈতিক দলই বলেছে।
- কমিশনের বদলির যে নিয়ম রয়েছে, সেটা সঠিকভাবে মান্যতা পাক।