PM Narendra Modi: তেলঙ্গানা থেকে কলকাতা, তিনদিনে ৫ রাজ্যে একাধিক প্রকল্পের সূচনায় মোদী - Bengali News | PM Narendra Modi to visit Telangana, Tamil Nadu, Odisha, West Bengal and Bihar on 4 6th March - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: তেলঙ্গানা থেকে কলকাতা, তিনদিনে ৫ রাজ্যে একাধিক প্রকল্পের সূচনায় মোদী – Bengali News | PM Narendra Modi to visit Telangana, Tamil Nadu, Odisha, West Bengal and Bihar on 4 6th March

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Image Credit source: PTI

নয়া দিল্লি: সোমবার ৪ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত তেলঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বিহার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলিতে একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ৬ মার্চ পশ্চিমবঙ্গেরই তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। কলকাতা মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রেলপথ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রেলপথ ও তারাতলা-মাঝেরহাট মেট্রো রেলপথের উদ্বোধন করবেন তিনি। এদিন গঙ্গার নীচে মেট্রোও চড়বেন তিনি।

৪ মার্চ সকাল সাড়ে ১০টায় তেলঙ্গনার আদিলাবাদে ৫৬,০০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মোদী। বিকাল সাড়ে ৩টেয় সাঙ্গারেড্ডিতে ৬,৮০০ কোটি টাকার বেশি মূল্যের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

৫ মার্চ সকাল ১০টায় হায়দরাবাদের প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে সিভিল অ্যাভিয়েশন রিসার্চ অর্গাজানাইজেশন বা CARO–র। এরপর সকাল ১১টা নাগাদ তামিলনাড়ুর কালাপক্কমে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়েক্টারে কোর লোডিং দেখবেন তিনি। ভারতের পরমানু শক্তি ক্ষেত্রে যা এক অনন্য নজির।

এই খবরটিও পড়ুন

সেখান থেকে যাবেন ওড়িশায়। জাজপুরের চণ্ডীখোলেতে ১৯৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। পরদিন অর্থাৎ ৬ মার্চ কলকাতায় আসবেন তিনি। এদিনই রওনা দেবেন বিহারে। মুজফ্ফরপুরের মোতিহারিতে মোতিহারি এলপিজি পাইপ লাইন এবং ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্ল্যান্ট ও স্টোরেজ টার্মিনালেরও পথ চলা শুরু হবে নমোর হাত ধরে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *