ঘুষকাণ্ডে বড় ফাঁপড়ে পড়লেন সাংসদ-বিধায়করা, ঐতিহাসিক রায় শোনাল সুপ্রিম কোর্ট - Bengali News | Supreme Court Overrules 1998 Verdict, Says Lawmakers & legislatures have no Immunity from prosecution in Bribary Case - 24 Ghanta Bangla News
Home

ঘুষকাণ্ডে বড় ফাঁপড়ে পড়লেন সাংসদ-বিধায়করা, ঐতিহাসিক রায় শোনাল সুপ্রিম কোর্ট – Bengali News | Supreme Court Overrules 1998 Verdict, Says Lawmakers & legislatures have no Immunity from prosecution in Bribary Case

Spread the love

নয়া দিল্লি: ঘুষের মামলায় শাস্তি থেকে রেহাই পেতে পারে না সাংসদ-বিধায়করা। সোমবার এমনটাই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ১৯৯৮ সালের একটি মামলার রায়কে বাতিল করে দিয়েই এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চের তরফে রায়ে বলা হয়, কোনও সাংসদ বা বিধায়ক যদি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন, তবে তারা আইনানুযায়ী শাস্তি থেকে সুরক্ষাকবচ পেতে পারেন না। দুর্নীতি দমন আইনে ব্যবস্থা নেওয়া যাবে।

১৯৯৮ সালে ঘুষের একটি মামলায় আদালতের রায়ে বলা হয়েছিল, সংসদে বক্তব্য রাখা বা ঘুষ নিলে বিধায়ক-সাংসদদের কোনও আইনত শাস্তির মুখে পড়তে হবে না। এ দিন সেই রায়কে বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “ঘুষ তখনই সম্পূর্ণ হয়, যখন তা গ্রহণ করা হয়। সংবিধানের স্বাধীকার ঘুষকে মান্যতা দেয় না। আমরা সমস্ত দিক পর্যালোচনা করেই পুরনো সিদ্ধান্তকে বাতিল করছি।”

সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির সর্বসম্মতিতেই সাংসদ-বিধায়কদের এই রক্ষাকবচ বাতিলে করার নির্দেশ দেওয়া হয়। শীর্ষ আদালতের তরফে বলা হয়, “ঘুষ সংসদীয় সুবিধা দ্বারা সুরক্ষিত নয়। ১৯৯৮ সালের রায় সংবিধানের ১০৫ ও ১৯৪ অনুচ্ছেদের পরিপন্থী।”

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *