BJP Candidate List: আমেঠি থেকে স্মৃতি ইরানি, রায়বরৈলি নিয়ে সাসপেন্স জিইয়ে রাখল বিজেপি - Bengali News | Lok Sabha Election 2024: BJP Releases First list of Candidate, Smriti Irani to Contest from Amethi, Suspense over Rae Bareli seat - 24 Ghanta Bangla News
Home

BJP Candidate List: আমেঠি থেকে স্মৃতি ইরানি, রায়বরৈলি নিয়ে সাসপেন্স জিইয়ে রাখল বিজেপি – Bengali News | Lok Sabha Election 2024: BJP Releases First list of Candidate, Smriti Irani to Contest from Amethi, Suspense over Rae Bareli seat

Spread the love

নয়া দিল্লি:  ভোটের বাদ্যি বেজে গিয়েছে। প্রতিটি রাজ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট প্রস্তুতি। শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রথম তালিকাতেই ১৯৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় দেখা গিয়েছে, আমেঠি থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তবে রহস্য রয়েই গেল রায়বরৈলি আসন নিয়ে।

বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় যে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ৫১ জনই উত্তর প্রদেশ থেকে লড়ছেন। প্রথম প্রার্থী তালিকায় আমেঠির প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালের মতো এবারও আমেঠি থেকে লড়তে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু রায় বরৈলির আসনে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের রায়বরৈলি ও আমেঠি কংগ্রেসের গড় হিসাবেই পরিচিত ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রায়বরৈলি থেকে লড়েছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। বিজেপির দীনেশ প্রতাপ সিংকে হারিয়ে ওই আসন থেকে জয়ী হন তিনি। অন্য়দিকে, আমেঠি আসনে রাহুল গান্ধী প্রার্থী হন। তাঁর বিপক্ষে দাঁড়িয়েছিলেন স্মৃতি ইরানি, হারিয়েও দেন রাহুলকে।

জল্পনা শোনা যাচ্ছে, সনিয়া গান্ধী যেহেতু এবার লোকসভা নির্বাচনে লড়ছেন না, তার জায়গায় রায়বরৈলি আসন থেকে প্রার্থী হতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। অন্যদিকে আমেঠি আসন থেকে ফের একবার প্রার্থী হতে পারেন রাহুল গান্ধীই।

সূত্রের খবর, কংগ্রেসের প্রার্থী তালিকার জন্য অপেক্ষা করছে বিজেপি। কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেই সেই মতো রায়বরৈলির আসনে প্রার্থী নির্ধারণ করবে বিজেপি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *