মাথায় ক্যাপ, মুখে মাস্ক, হ্যান্ডসাম যুবক ইডলি খেয়ে 'ভুলে' ফেলে যান ব্যাগ! ক্যাফে বিস্ফোরণের নেপথ্যে কি এ-ই? - Bengali News | Bengaluru Cafe Blast Update: NIA Investigating Blast, Accused seen eating Idli then left the bag where bomb was placed - 24 Ghanta Bangla News
Home

মাথায় ক্যাপ, মুখে মাস্ক, হ্যান্ডসাম যুবক ইডলি খেয়ে ‘ভুলে’ ফেলে যান ব্যাগ! ক্যাফে বিস্ফোরণের নেপথ্যে কি এ-ই? – Bengali News | Bengaluru Cafe Blast Update: NIA Investigating Blast, Accused seen eating Idli then left the bag where bomb was placed

Spread the love

বেঙ্গালুরু: সিলিন্ডার নয়, আইইডি বিস্ফোরণই হয়েছিল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে। সিসিটিভি ফুটেজে ধরাও পড়ল অভিযুক্ত। দেখা গেল, এক যুবক হাতে ব্যাগ নিয়ে এসেছিল। ক্যাফেতে খাবারও খায় ওই যুবক। যাওয়ার সময় ব্যাগটি রেখে যায় টেবিলের কোণে। কিছুক্ষণ পরই তাতে বিস্ফোরণ হয়। পুলিশের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে বেঙ্গালুরুর উইটফিল্ডের এই নামকরা ক্যাফেতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত হন কমপক্ষে ১০ জন। বিস্ফোরণের পরই ক্যাফেতে ফরেন্সিক টিম আসে। তদন্তভার দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে। পুলিশ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ আইনে মামলা দায়ের করেছে।

ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, অভিযুক্ত যুবক মাস্ক ও টুপি পরে এসেছিল। তার সঙ্গে ছিল একটি ব্যাগ। ক্যাফেতে এসে রাভা ইডলি অর্ডার দেয় অভিযুক্ত। ক্যাফের এক কোণে বসে চুপচাপ খাবার খায় সে। এরপর ব্যাগ রেখে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি এই ঘটনা নিয়ে রাজনীতি না করতে বারণ করেছেন। বিস্ফোরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করতে যান উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ও স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *