‘আমি ভেঙে পড়েছি’, মাঝরাতে কেন ডুকরে কেঁদে উঠলেন ৮৭ বছরের ধর্মেন্দ্র? – Bengali News | Is dhamendra doing well why did he post such a thing in social media
তাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ ছবিতে। বয়স হয়েছে ৮৭। এই বয়সেও দারুণ সুন্দর অভিনয় করে চলেছেন ধর্মেন্দ্র। গত বছর থেকেই তাঁর পরিবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রথম, লাইমলাইট কেড়ে নিলেন বড় ছেলে সানি দেওল। ‘গদর ২’ মুক্তি পেল এবং ব্লকবাস্টার হিট করল সিকুয়্যেল ছবিটি। দ্বিতীয়, মুক্তি পেল ‘অ্যানিম্যাল’। সেই ছবিতে মাত্র ১৫ মিনিট অভিনয় করে নির্বাক ভিলেনের চরিত্রে দাগ কাটলেন ধর্মেন্দ্র কনিষ্ঠ-পুত্র ববি দেওল। ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী হেমা মালিনী এবং তাঁর জ্যেষ্ঠ-কন্যা এষার বিয়ে ভাঙল। ধর্মেন্দ্রকে নিয়ে বিদেশে চিকিৎসা করাতে গেলেন সানি। এত কিছু হয়েছে বিগত কয়েকমাসে। জীবনে কোনওদিনও কোনও হতাশাজনক পোস্ট করতে দেখা যায়নি ধর্মেন্দ্রকে। মাঝরাতে করলেন একটি পোস্ট, যা পড়ে উদ্বেগে পড়ে গিয়েছেন ধর্মেন্দ্রর অনুগামীরা।
‘এক্স’ (সাবেক টুইটার)-এ তিনি একটি পোস্টে লিখেছেন, “আমার অপরাধ ক্ষমা করো। আর আমাকে শাস্তি দিও না। আমি ভেঙে পড়েছি। আর আমার পরীক্ষা নিও না। তোমার দয়াতেই আমি বেঁচে আছি।” সেই সঙ্গে পোস্ট করেছেন একটি সাদা-কালো ছবি।
এই খবরটিও পড়ুন
এই পোস্টটি করা মাত্রই ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন তাঁর অনুরাগীরা। প্রত্যেকেই ভীষণ চিন্তায় পড়েছেন। ৮৭ বছর বয়সি ধর্মেন্দ্রর কী শরীরে কোনও যন্ত্রণা, নাকি মনে, তিনি ঠিক আছেন তো, এমন সমস্ত মন্তব্য আসতে শুরু করেছে পরপর।
Gunah bakhsh de….. ab … aur saza na de…..hum toot chale….ab ..aur imtihan na le…. tere raham o karam pe hain……. tera raham o karam bana rahe……..🙏 pic.twitter.com/042fQEmfhd
— Dharmendra Deol (@aapkadharam) March 1, 2024