East Bengal: আধার কার্ড জালিয়াতি, বয়স ভাঁড়ানোর অভিযোগ; ছোটদের লিগে বড় শাস্তি ইস্টবেঙ্গলের – Bengali News | Aadhar card fraud and Age fraud’s result East Bengal U17 team suspended from I league
East Bengal: আধার কার্ড জালিয়াতি, বয়স ভাঁড়ানোর অভিযোগ; ছোটদের লিগে বড় শাস্তি ইস্টবেঙ্গলেরImage Credit source: X
কলকাতা: ছোটদের লিগে বড় সিদ্ধান্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। আধার কার্ড জালিয়াতি এবং বয়স ভাঁড়ানোর অভিযোগে অনূর্ধ্ব ১৭ (U17) আই লিগ থেকে সাসপেন্ড হয়ে গেল ইস্টবেঙ্গল। ছোটদের বড় ম্যাচে ০-৪ হারের পর মোহনবাগান জোড়া অভিযোগ এনে নথিসহ চিঠি পাঠিয়েছিল এআইএফএফকে (AIFF)। শৃঙ্খলারক্ষা কমিটি সবদিক খতিয়ে দেখে রায় জানাল এ দিন। ছোটদের লিগে এ বছর আর খেলতে পারবে না ইস্টবেঙ্গল। স্বাভাবিকভাবেই লাল-হলুদের বিরুদ্ধে প্রতিপক্ষরা যে পয়েন্ট হারিয়েছিল, তারা পুরো পয়েন্টই পাবে। ১০ মার্চ আইএসএলের ফিরতি ডার্বি। ব্রিগেডে তৃণমূলের জনসভার জন্য ওই দিন এই ম্যাচ বাতিল হয়েছে। কবে হবে মরসুমের শেষ ডার্বি, তা নিয়ে জটিলতা যখন তুঙ্গে, তখনই ছোটদের লিগে মুখ পুড়ল ইস্টবেঙ্গলের (East Bengal)।
বিস্তারিত আসছে…