East Bengal: ৩২ সেকেন্ডে রেকর্ড গোল! এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের – Bengali News | East Bengal vs Odisha FC Kalinga Stadium in Bhubaneswar Indian Super League Match Report
সেই পুরনো রোগ। এগিয়ে থেকে ড্র কিংবা হার। এই ছবিটা দেখা গিয়েছে বেশ কয়েক বার। কলিঙ্গ স্টেডিয়ামেও সেটাই হল। রেকর্ড গোলে ম্যাচ শুরু করে ইস্টবেঙ্গল। কিন্তু খালি হাতেই মাঠ ছাড়তে হল। কার্ড সমস্যায় টেকনিক্যাল এরিয়ায় ছিলেন না হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। একই সমস্যায় ডিফেন্সে পাওয়া যায়নি হিজাজি মাহেরকে। শুরুটা দুর্দান্ত হওয়ায় কোনওটারই অভাব বোঝা যায়নি। তবে রোগ যে ফিরবে, সেটাও বোঝা যায়নি। ৩২ সেকেন্ডে লিড নিয়ে ১-২ ব্যবধানে হার ইস্টবেঙ্গলের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান সুপার লিগে রেকর্ড গড়লেন ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলার বিষ্ণু। বেশির ভাগ ম্যাচেই পরিবর্ত হিসেবে নামতেন। এই নিয়ে চতুর্থ ম্যাচে শুরু থেকে খেলানো হয় বিষ্ণুকে। মাঠে নেমেই গোল। আইএসএলের এ মরসুমে বিষ্ণুর গোলই দ্রুততম। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে পঞ্চম দ্রুততম। আইএসএলে কেরিয়ারের প্রথম গোল বিষ্ণুর। ম্যাচের শুরুটা জুড়ে শুধুই ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলার বিষ্ণু। কিন্তু ম্যাচটা স্মরণীয় হয়ে থাকলো না।
বিস্তারিত আসছে…