Virat Kohli: ওরে বাবা ইনি কিং কোহলি? স্মৃতির 'বিরাট' ছবি দেখে মাথায় হাত ভক্তদের - Bengali News | Smriti Mandhana Draws Virat Kohli's Portrait, with crown hints in Royal Challengers Bangalore's Mr. Nags In Splits Watch video - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: ওরে বাবা ইনি কিং কোহলি? স্মৃতির ‘বিরাট’ ছবি দেখে মাথায় হাত ভক্তদের – Bengali News | Smriti Mandhana Draws Virat Kohli’s Portrait, with crown hints in Royal Challengers Bangalore’s Mr. Nags In Splits Watch video

Spread the love

Virat Kohli: ওরে বাবা ইনি কিং কোহলি? স্মৃতির ‘বিরাট’ ছবি দেখে মাথায় হাত ভক্তদের
Image Credit source: X

কলকাতা: বলে না দিলে বোঝা মুশকিল এটা একটা ছবি। আরও একটু বিস্তারিত যদি জানানো হয় তা হলে বলতে হবে, এটা যে কোনও মানুষের ছবি সেটাও বলে না দিলে বোঝা মুশকিল। এই ছবি যিনি এঁকেছেন তিনি আরসিবি টিমে খেলেন। যাঁর ছবি তিনি এঁকেছেন, তিনিও আরসিবিতে খেলেন। তাঁদের দু’জনের বিরাট মিল রয়েছে জার্সি নম্বরেও। এই দু’জন হলেন স্মৃতি মান্ধানা এবং বিরাট কোহলি (Virat Kohli)। দুই ভারতীয় ক্রিকেটারের জার্সি নম্বর ১৮। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে দু’জনই খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। আপাতত উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে খেলছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। তিনি আরসিবি (RCB) মেয়েদের উইমেন্স প্রিমিয়ার লিগের টিমের ক্যাপ্টেন। এ বার স্মৃতি এঁকেছেন বিরাট কোহলির এক ছবি। যে ছবি দেখে ভক্তদের মাথায় হাত পড়েছে।

বিরাট কোহলিকে কিং কোহলি বলা হয়। আজ, বুধবার আরসিবির ইউটিউবে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে স্মৃতি মান্ধানাকে একাধিক অফবিট প্রশ্ন করা হয়েছে। সেখানে স্মৃতি মান্ধানাকে ওই শোয়ের সঞ্চালক একটি শব্দ দিয়ে ছবি আঁকার কথা জানান। স্মৃতি তাতে পেয়েছিলেন বিরাট কোহলি শব্দ। তিনি এরপর যে ছবি আঁকেন তা দেখে হেসে কুটোপাটি হচ্ছেন সকলে। ছবি আঁকার হাত স্মৃতির ভালো না হলেও তিনি অবশ্য বুদ্ধিদীপ্ততার পরিচয় দিয়েছেন। একথা বলতেই হবে। বিরাট কোহলি যেহেতু কিং কোহলি বলেও জনপ্রিয় তাই স্মৃতি যে ছবি এঁকেছিলেন তাতে একটি মুকুটের ছবিও রেখেছিলেন। নেটদুনিয়ায় স্মৃতির আঁকা ওই ছবি বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে।

স্মৃতির নেতৃত্বে গত বারের উইমেন্স প্রিমিয়ার লিগেও খেলেছিল আরসিবি। কিন্তু আশানুরূপ পারফর্ম হয়নি টিমের। এ বার এখনও অবধি ডব্লিউপিএলে আরসিবি ২টো ম্যাচ খেলেছে। তার ২টোতেই জিতেছেন স্মৃতিরা। ভারতীয় মহিলা তারকা ক্রিকেটার স্মৃতি একদিকে যখন ডব্লিউপিএলে ব্যস্ত, অন্যদিকে বর্তমানে লন্ডনে রয়েছেন বিরাট কোহলি। তাঁর স্ত্রী, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। কোহলির পরিবার বড় হয়েছে। ভাই অকায়কে পেয়েছে ভামিকা। ১৫ ফেব্রুয়ারি বিরুষ্কার পরিবারে এসেছে তাঁদের ছেলে অকায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *