Sukanta Majumder: শর্তসাপেক্ষে সুকান্তর ধরনায় অনুমতি হাইকোর্টের – Bengali News | Sukanta majumder Conditional permission of Sukanta Majumder’s dharna of High Court
কলকাতা: শর্ত সাপেক্ষে ধরনা মঞ্জুর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সন্দেশখালিতে নারী নিগ্রহের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। বুধবার থেকে তিন দিন ধরনার অনুমতি দিয়েছেন বিচারপতি। বিচারপতি নির্দেশ দিয়েছেন, দেড়শো জনের জমায়েত নিয়ে ধরনা করতে হবে। ব্যবহার করা যাবে না মাইক। কোন সমস্যা হলে দায় বর্তাবে মামলাকারীর ওপরেই। স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি। তবে এই মামলার বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, জমায়েত হওয়া ও ধরনা সাংবিধানিক অধিকার। এই অধিকার তখনই বন্ধ করা যায়, যখন উপযুক্ত কারণ থাকে। বুধবার থেকে আগামী দুদিন গান্ধী মূর্তি পাদদেশে সন্দেশখালি ইস্যুতে ধরনায় বসবেন সুকান্ত মজুমদার।
বিস্তারিত আসছে…