CM Mamata Banerjee: ‘১০০০ ফরেস্ট ভলান্টিয়র নেওয়া হবে’, জানালেন মমতা – Bengali News | CM Mamata Banerjee in Purulia: CM Mamata Banerjee Visit Purulia for Administrative Work
পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla
মঙ্গলবার থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর। আজ দুর্গাপুর সার্কিট হাউস থেকে চপারে করে পুরুলিয়া পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সেখানে শিমুলিয়া ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের মঞ্চ থেকে পুরুলিয়া জেলার মোট ৪৩০ টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যার প্রকল্প ব্যয় ৩৬২.৩০ কোটি টাকা। এই মঞ্চ থেকেই মোট ২৮১ টি প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। যার মোট প্রকল্প ব্যয় ৩৯৯৯.৬২ কোটি টাকা। উল্লেখযোগ্য, প্রকল্পের মধ্যে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও শ্যাম স্টিল এর রঘুনাথপুরের জঙ্গলসুন্দরী কর্মনগরীর কারখানা উল্লেখযোগ্য।
এক নজরে সকল আপডেট (সর্বশেষ তথ্য উপরে)
- মমতা: এক হাজার ফরেস্ট ভলান্টিয়র নেওয়া হচ্ছে। এর মধ্যে ৭০০ জন চাকরি পাবেন। হাতির হানায় মারা গিয়েছেন পরিবারের সদস্য তাঁরা পাবেন চাকরি। বেতন পাবেন ১২ হাজার টাকা। ক্ষতিপূরণ বাবদ পরিবার ৫ লক্ষ টাকা পাবেন।