C V Anand Bose: রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় কীভাবে এগোচ্ছে পুলিশ, যা যা তথ্য উঠে আসছে লালবাজার সূত্রে - Bengali News | West Bengal Governor C V Ananda Bose, Kolkata Police latest update all you need to know - 24 Ghanta Bangla News
Home

C V Anand Bose: রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় কীভাবে এগোচ্ছে পুলিশ, যা যা তথ্য উঠে আসছে লালবাজার সূত্রে – Bengali News | West Bengal Governor C V Ananda Bose, Kolkata Police latest update all you need to know

Spread the love

রাজ্যপাল সিভি আনন্দ বোস। Image Credit source: TV9 Bangla

কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও রাজ্যপাল বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ভোটের বাংলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে। সত্য সামনে আসবে।’ তবে রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অনুসন্ধানের কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ডিসি সেন্ট্রালের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

লালবাজার সূত্রে জানা যাচ্ছে, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে। যা যা করণীয়, সব কিছু করা হবে। কাউকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে, সেটাও করা হবে। একটি তালিকাও তৈরি করা হয়েছে বলে খবর। লালবাজার সূত্রে খবর, আজ রাজভবনে গিয়ে এক প্রস্থ অনুসন্ধান চালিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের দাবি, অনুসন্ধান প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে। লালবাজার সূত্রে জানা যাচ্ছে, আজ অফিসাররা রাজভবনে গিয়ে প্রয়োজনীয় অনুসন্ধানের কাজ করেছেন। পাশাপাশি অভিযোগকারী মহিলার সঙ্গেও কথা বলেছেন তাঁরা।

লালবাজারের এক কর্তার দাবি, লিগাল টিমের সঙ্গে কথা বলে, প্রয়োজনীয় পরামর্শ নিয়ে যা করণীয় সেভাবেই কাজ করা হচ্ছে। উল্লেখ্য, গত রাতে ওই অভিযোগ প্রকাশ্যে আসার পরই সাংবাদিক বৈঠকে বসেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায়। শ্লীলতাহানির অভিযোগের কথা উল্লেখ করে ডিসি সেন্ট্রাল জানিয়েছিলেন, ‘বিষয়টি সংবেদনশীল। আইন এবং সংবিধান অনুযায়ী কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *