'কিছুই নিয়ন্ত্রণে ছিল না', বিচ্ছেদের খবরে নীরবতা ভাঙলেন নেহা - Bengali News | Neha Kakkar breaks silence on pregnancy and divorce rumours - 24 Ghanta Bangla News
Home

‘কিছুই নিয়ন্ত্রণে ছিল না’, বিচ্ছেদের খবরে নীরবতা ভাঙলেন নেহা – Bengali News | Neha Kakkar breaks silence on pregnancy and divorce rumours

Spread the love

নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়েটা হয়েছিল ২০২০ সালে। এর পর থেকে তাঁদের পিডিএ অর্থাৎ পাব্লিক ডিসপ্লে অব অ্যাফেকশন’ নিয়ে কম কথা হয়নি। এ হেন রোহনপ্রীত সিং ও নেহা কক্করের মধ্যে সব কিছু ঠিক আছে তো? বিগত বেশ কিছু মাস ধরেই এই প্রশ্নেই উত্তাল বলিউডের প্রতিটি কোণ। এরই মধ্যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে নানা ধরনের ইভেন্টে নেহার অনুপস্থিতিও এই গুঞ্জনে যেন যোগ করছিল ঘি। অবশেষে এই নিয়ে মুখ খুললেন নেহা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যবে থেকে বিয়ে হয়েছে আমার তবে থেকে দু’টি গুঞ্জন শুনে শুনে আমি ক্লান্ত। এক আমি অন্তঃসত্ত্বা। আর দুই, আমার বিচ্ছেদ হচ্ছে। এই সব শুনে ভীষণ খারাপ লাগে। মানুষ গসিপের জন্য অনেক কিছু বলে। যদিও আমি চেষ্টা করেছি এই সবে মন না দেওয়ার। কারণ আমি জানি সত্যিটা কী?”

গুঞ্জন শুনে ক্লান্ত হয়েই কি এই ব্রেক নিয়েছিলেন তিনি? নেহার উত্তর, “খুব দরকার ছিল। আমি মানসিক ও শারীরিক ভাবে ভেঙে পড়েছিলাম। আমি এমন একজন মানুষ যে যখন কোনও শো করে নিজের ১০০ শতাংশ দেয়। কিন্তু কিছু দিন ধরে আমার কিছুই নিয়ন্ত্রণে ছিল না আমার। যদিও এখন পুরো এনার্জি নিয়ে আমি আবারও ফিরে এসেছি।”

বিচ্ছেদের খবর নেহা মানতে চাননি, তবে গত বছর অর্থাৎ ৬ জুন নেহা কক্করের জন্মদিনের দীর্ঘ সময় পর্যন্ত রোহনের নীরবতা নিয়ে কিন্তু আজও আলোচনা হয়। নেহা ও রোহনের বয়সের ফারাক নিয়ে অতীতে হয়েছে বহু ট্রোলিং। নেহা রোহনের থেকে আট বছরের বড়। অনেকেই দাবি করেছিলেন সম্পর্ক ভেঙে যাবে তাঁদের। যদিও নেহার বয়ান অনুযায়ী, ভাল আছেন তাঁরা, দিব্যি আছেন প্রেমে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *