কেরিয়ারের শুরু থেকেই মিথ্যে বলেছেন কিয়ারা? জানেন কিয়ারা নাকি সলমনের... - Bengali News | Did you know salman khan and kiara advani have this relation - 24 Ghanta Bangla News
Home

কেরিয়ারের শুরু থেকেই মিথ্যে বলেছেন কিয়ারা? জানেন কিয়ারা নাকি সলমনের… – Bengali News | Did you know salman khan and kiara advani have this relation

Spread the love

কিয়ারা আডবাণী, একের পর এক ছবি এখন তাঁর ঝুলিতে। বলিউডে প্রথম ছবি মুক্তির পাওয়ার পর থেকেই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি। যেখানে সুশান্তি সিং রাজপুতের বিপরীতে তাঁকে এম এস ধোনি ছবিতে দেখা গিয়েছিল। তারপর থেকে আর কিয়ারাকে ফিরে তাকাতে হয়নি। বলিউডে অভিনয়ের দাপটে জায়গা পাকা করে নিয়েছেন তিনি। তবে জানেন কি এই অভিনেত্রী আদপে বাইরের অর্থাৎ বলিউডের আউট সাইডার নয়। তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বলিউডের অন্দরমহলের কেউ নন। সিনেপাড়ার সঙ্গে নাকি তাঁর কোনও যোগই ছিল না। সম্পূর্ণ বহিরাগত হয়ে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। তবে বাস্তব ছবিটা এমন নয়। তবে জানেন কি একবার খোদ জুহি চাওলা তাঁকে বোনজি বলে সম্মধোন করেছিলেন।

একবার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে কিয়ারার ছবি দেখার অনুরোধ করেছিলেন তিনি। সেখানেই সম্পর্ক স্পষ্ট করে দিয়েছিলেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, জানেন সলমন খানের সঙ্গেও তাঁর সম্পর্ক বর্তমান। বলিউডের অন্যতম দাপুটে স্টার, বলিউডের ভাই তাঁর পরিবারের পারিবারিক বন্ধু। ফলে কিয়ারা যে কাউকে চিনতেন না, বা কারও সঙ্গে কিয়ারার কোন সংযোগ ছিল না, এটা যে সত্যি নয়, তা বলাই বাহুল্য।

বর্তমানে কিয়ারা আডবাণীর দাম বাড়ছে বলিউডে। একের পর এক ভাল কাজ এখন তাঁর ঝুলিতে। বর্তমানে কিয়ারার ঝুলিতে সর্বাধিক চর্চিত ছবি ডন থ্রি। ছবিতে যদি রণবীর সিং ডন হয়ে থাকেন, তাঁর জঙ্গলি বিল্লি কে? বলিউড সূত্রে সেই খবরও ভাইরাল। শোনা গিয়েছে এই চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আডবাণী। তিনিই এবার রণবীর সিং-এর জঙ্গলি বিল্লি। খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা তুঙ্গে। বলিউডের আরও এক নয়া জুটি। রণবীর সিং-এর সঙ্গে অতীতে কাজ করেননি কিয়ারা আডবাণী। বর্তমানে তাই জুটি নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি পরিচালক ফারহান আখতর ডন ৩ ছবির খবর ঘোষণা করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *