Soumitrisha-Adrit, Tollywood News: আর কথা সেভাবে হয় না: আদৃত রায় - Bengali News | Tollywood Gossip News: Soumitrisha Kundu and Adrit Roy's relation - 24 Ghanta Bangla News
Home

Soumitrisha-Adrit, Tollywood News: আর কথা সেভাবে হয় না: আদৃত রায় – Bengali News | Tollywood Gossip News: Soumitrisha Kundu and Adrit Roy’s relation

Spread the love

অমিতাভের না-পসন্দ
মেয়ে শ্বেতা নন্দা বচ্চন এবার খোলসা করলেন বাবা অমিতাভ বচ্চনের সব থেকে অপছন্দের বিষয়। কী তা? শ্বেতার কথায়, মেয়েদের একটা জিনিস, তিনি মোটেও পছন্দ করেন না, আর তা হল চুল কেটে ফেলা। তিনি বড় লম্বা চুলই পছন্দ করেন। তাই বচ্চন পরিবারের কেউ চুল কাটলেই বিপত্তি। বেজায় রেগে যান বিগ বি।

শেষ ছবি শাহরুখের?
সম্প্রতি দুবাইয়ে আয়োজিত হয়েছিল World Government Summit। আর সেখানেই শাহরুখ খান খোলসা করলেন তাঁর শেষ ছবির পরিকল্পনা। টানা প্রায় ৩৫ বছর বাদশার রাজত্ব বলিউডে। নিজের অবসর নেওয়ার ছবি প্রসঙ্গেও করে ফেলেছেন প্ল্যান। শাহরুখের কথায়, “আমি চাই আমার শেষ ছবি সব থেকে সুন্দর হোক। গোটা বিশ্ব দেখুক।” শোনার পরই উদ্বেগ ভক্তমনে।

হৃত্বিকের চমক
চোট পেয়েছিলেন হৃত্বিক রোশন। ক্রাচ হাতে ভাইরাল হয়েছিল ছবিও। তবে অসুস্থতার মাঝেই মিলল ভাল খবর। আগামী সপ্তাহ থেকেই নাকি শুরু হতে চলেছে ‘ওয়ার ২’ ছবির শুট। অর্থাৎ আবারও ফিরছেন তিনি কবীর লুকে। ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে।

বন্ধ হচ্ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’
শাহরুখ খানের মহিলা অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। আর এই অনুরাগীর কারণেই একবার বন্ধ হতে যাচ্ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। সম্প্রতি তা ফাঁস করেছেন কমেডিয়ান জনি লিভার। তাঁর কথায়, “‘শাহরুখ বল হাতে সবে মাঠে নেমেছে। মাঝেমাঝে বলটা এক বার আকাশে ছুড়ে লুফে নিচ্ছে। হঠাৎ শুটিং দেখার ভিড় থেকে প্রচণ্ড চিৎকার। শুটিং বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছিল। জানা যায়, অজ্ঞান হয়ে গিয়েছেন এক মহিলা অনুরাগী।”

হৃদরোগ কাড়ল ‘ললিতাজি’কে
আশি ও নব্বইয়ের দশকে টিভির পর্দার পরিচিত মুখ কবিতা চৌধুরী। ‘উড়ান’ ধারাবাহিকে ‘ললিতাজি’র ভূমিকায় অভিনয়ের জন্য দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে তাঁকে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। পরিবার সূত্রে খবর, ১৫ই ফেব্রুয়ারি অমৃতসরের পার্বতী দেবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কবিতা।

সানির প্রশংসায় নিখিল
নিখিল চিনাপা এবার মুখ খুললেন রিয়্যালিটি শোয়ের সহ-সঞ্চালক সানি লিওনকে নিয়ে। তাঁর কথায়, “বহু বড়-বড় স্টারের থেকে অনেক বেশি সময় সম্পর্কে সচেতন অভিনেত্রী তথা মডেল সানি লিওন। নির্দিষ্ট সময়ের এক মিনিটে দেরিতে তিনি পৌঁছলেই জনে জনে ক্ষমা চেয়ে নিতে কোনওদিন ভোলেন না।”

অঙ্কুশের অস্ত্রোপচার
‘মির্জা’ ছবির শুট করতে গিয়ে মারাত্মক চোট পান অঙ্কুশ হাজরা। ব্যথা এতটাই প্রখর হয়ে ওঠে যে, বাধ্য হয়েছেন অস্ত্রোপচার করতে। অভিনেতা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ভাল আছেন তিনি। তবে কিছু দিন বিশ্রাম নিতে হবে। এর পরেই তিনি ব্যস্ত হয়ে পড়বেন এক আইটেম নাম্বারে নাচের জন্য।

মিঠাইয়ের ছবি দেখেছেন সিদ্ধার্থ?
পর্দায় সব থেকে চর্চিত জুটি আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু এখন বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত। তবে এই জুটির ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তবে তাঁদের মধ্যে কি কথা হয়? সৌমিতৃষার ছবি কি দেখেছেন আদৃত? ভক্তের প্রশ্নের উত্তর দিয়ে আদৃত জানিয়ে দিলেন, তিনি শুটে ব্যস্ত থাকার কারণে ছবিটা দেখে উঠতে পারেননি। তবে দেখার ইচ্ছে রয়েছে, আর কথা সেভাবে হয় না, যে যার কাজ নিয়ে ব্যস্ত।

‘পারিয়া’ নেই
তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া ২’ ছবিটি এতদিন নন্দন-২ প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছিল। কিন্তু নির্মাতাদের দাবি, শুক্রবার থেকে ছবিটি তুলে নেওয়া হয়েছে। টিমের তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, টানা সাত দিন ‘পারিয়া’ নন্দন ২-এ অ্যাডভান্স বুকিং হাউসফুল হওয়া সত্ত্বেও এ সপ্তাহে নন্দনে ‘পারিয়া’ জায়গা পেল না ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, এর পর আবার নন্দন কর্তৃপক্ষ ‘পারিয়া’ প্রদর্শন করাবেন কি না, তা জানা নেই। টিম-পারিয়া এতে ‘মর্মাহত’।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *