Calcutta High Court: সিংহীর নাম বদল চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে - Bengali News | Case in Calcutta High Court seeking change of a Lion's name in Jalpaiguri - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: সিংহীর নাম বদল চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে – Bengali News | Case in Calcutta High Court seeking change of a Lion’s name in Jalpaiguri

Spread the love

জলপাইগুড়ি: সদ্য ত্রিপুরা থেকে এসেছে একজোড়া পশুরাজ। ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহিজালা জ়ুলজিক্যাল পার্ক থেকে গত ১২ ফেব্রুয়ারি বেঙ্গল সাফারি পার্কে পৌঁছয় এই সিংহ দম্পতি। সব ঠিক ছিল। কিন্তু, সিংহ দম্পত্তির নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিংহীর নাম রাখা হয়েছে সীতা। সিংহের নাম রাখা হয়েছে আকবর। সীতা নামেই আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের। তাঁদের দাবি, অবিলম্বে এই নাম বদলে ফেলতে হবে। সোজা আদালতের দ্বারস্থও হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়েরও হয়ে গিয়েছে বলে খবর। 

ফুঁসছেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি দুলাল চন্দ্র রায়। সিংহীর সীতা নামে তীব্র আপত্তি রয়েছে তাঁর। বলছেন, এটা কোনওভাবেই ঠিক হয়নি। সে কারণেই আমরা উচ্চ আদলতের দ্বারস্থ হয়েছি। অবিলম্বে এই নাম বদলে ফেলা হোক। সেটাই আমাদের দাবি। 

এই খবরটিও পড়ুন

অন্যদিকে এই মামলায় লড়ছেন আইনজীবী শুভঙ্কর দত্ত। তিনি বলছেন, ত্রিপুরা থেকে আনার সময় সরকারি নথিতে সিংহ-সিংহীর নামের জায়গায় লেখা ছিল প্যানথেরা লায়ন মেল ও ফিমেল। ওদের আইডি নম্বরও দেওয়া হয়েছিল। কিন্তু, এখানে আনার পর তাঁদের নতুন নামকরণ হয়। নতুন করে সিংহটিকে আকবর ও সিংহীটির সীতা নাম রাখা হয়েছে। এই সীতা নামে আমাদের আপত্তি রয়েছে। সে কারণেই  কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলাম। সূত্রের খবর, স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে মামলার পার্টি করা হয়েছে। শুনানি আগামী ২০ ফেব্রুয়ারি। এখন দেখার আদালত কী রায় দেয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *