Maynaguri: থানায় বসে গাজর চিবিয়ে খাচ্ছে ব্রাজিলের বিলুপ্তপ্রায় প্রাণী, পুলিশ ধরল কলকাতার যুবককে - Bengali News | Almost extinct animal of Brazil chewing carrot while sitting in Maynaguri police station, police caught Kolkata youth - 24 Ghanta Bangla News
Home

Maynaguri: থানায় বসে গাজর চিবিয়ে খাচ্ছে ব্রাজিলের বিলুপ্তপ্রায় প্রাণী, পুলিশ ধরল কলকাতার যুবককে – Bengali News | Almost extinct animal of Brazil chewing carrot while sitting in Maynaguri police station, police caught Kolkata youth

Spread the love

ভিড় জমছে সাধারণ মানুষের Image Credit source: TV-9 Bangla

ময়নাগুড়ি: বন দফতর নয়, এবার বন্যপ্রাণী পাচার রুখে বড়সড় সাফল্য পেল পুলিশ। ময়নাগুড়ি থানার পুলিশের হাতে উদ্ধার বিলুপ্তপ্রায় ব্রাজিলিয়ান টাপির। গ্রেফতার দুই। বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ি থানার এক পুলিশ আধিকারিকের কাছে খবর আসে ময়নাগুড়ি থানা এলাকা দিয়ে একটি বিদেশি প্রাণী পাচার করা হবে। গোপন সূত্রে সেই খবর পেয়ে ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই সময় ধূপগুড়ির দিক থেকে শিলিগুড়ির অভিমুখে যাচ্ছিল একটি চারচাকা। 

গাড়ির সন্দেহজনক গতিবিধি দেখে তল্লাশি শুরু করে পুলিশ। গাড়ির ডিকি খুলতেই উদ্ধার হয় এই ব্রাজিলিয়ান টাপির। গাড়ির চালক-সহ মোট দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশের সন্দেহ, তাঁরা বড় কোনও চক্রের সঙ্গে জড়িত। চলছে জিজ্ঞাসাবাদ। উদ্ধারের পরেই প্রাণীটিকে নিয়ে ময়নাগুড়ি থানায় চলে আসেন পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, এই প্রাণীটিকে মনিপুর থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, পৃথিবীতে টাপির খুবই কম দেখা যায়। এটি মূলত ব্রাজিল, মালয়েশিয়া-সহ হাতে গোনা কিছু দেশে পাওয়া যায়। তবে ভারতে এই প্রাণীকে বিশেষ দেখা যায় না। বিদেশি প্রাণী উদ্ধারের খবর চাউর হতেই অদ্ভুত দর্শন এই জন্তুটিকে দেখতে ময়নাগুড়ি থানায় উৎসুক জনতার ভিড় দেখা যায়। সেখানেই পশু চিকিৎসকেরা টাপিরটির শারীরিক অবস্থাও খতিয়ে দেখেন।

এই খবরটিও পড়ুন

ময়নাগুড়ি থানার আই সি সুবল দাস জানিয়েছেন, নাকা চেকিং চালিয়ে বিলুপ্তপ্রায় ব্রাজিলিয়ান টাপিরটিকে আমরা উদ্ধার করেছি। ২ জনকে গ্রেফতারও করা হয়েছে। এদের মধ্যে একজন অসম ও একজন কলকাতার বাসিন্দা। ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রটিকে ধরার চেষ্টা করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *