Baruipur: ‘ছুটে এসে দেখি এই কাণ্ড..’, বারুইপুরে দুই যুবকের কীর্তিতে চোখ কপালে এলাকাবাসীর - Bengali News | Champahati in Baruipur was shaken by the sudden explosion, 2 were injured - 24 Ghanta Bangla News
Home

Baruipur: ‘ছুটে এসে দেখি এই কাণ্ড..’, বারুইপুরে দুই যুবকের কীর্তিতে চোখ কপালে এলাকাবাসীর – Bengali News | Champahati in Baruipur was shaken by the sudden explosion, 2 were injured

Spread the love

আতঙ্কে এলাকার লোকজন Image Credit source: TV-9 Bangla

বারুইপুর: আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল বারুইপুরের চম্পাহাটি। গুরুতর জখম দুই যুবক। ব্যাপক উত্তেজনা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে আচমকা বিস্ফোরণের শব্দে ব্যাপক আতঙ্ক ছড়ায় বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের বাজে- হাড়াল গ্রামে। তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। বাড়ি থেকে বেরিয়ে আসতেই চোখ কপালে উঠে যায় এলাকার লোকজনের। দেখা যায় সুকুমার অধিকারী নামে এলাকারই এক বাসিন্দার নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। তাতেই গুরুতরভাবে জখম হয়েছেন স্থানীয় দুই যুবক অমর বিশ্বাস ও সুদীপ নাইয়া। 

স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁদের উদ্ধার করে কলকাতায় নিয়ে যান চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কী করে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা যায়। জিজ্ঞাসাবাদ করা হয় এলাকার লোকজনদের। তবে বিস্ফোরণের আসল কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। এদিকে এলাকায় বাস অনেক আতসবাজি ব্যবসায়ীদেরই। তাঁদেরই একাংশের অভিযোগ, অমর বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে। এলাকাতে দাপিয়ে বেড়াত। অনেকেরই আশঙ্কা দুষ্কর্ম করার জন্যই বোমা বাঁধার কাজ চলছিল। সেই কাজ করতে গিয়েই বিপত্তি। তবে আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। 

এই খবরটিও পড়ুন

স্থানীয় বাসিন্দা শুভাশিস মণ্ডল বলেন, “জায়গাটা আগে ফাঁকা ছিল। সুকুমার অধিকারীর এই বাড়িটা নতুন করে হচ্ছে। শুনলাম একটা ছেলে নাকি কাল থেকেই ঝামেলা করছিল। সেই কাল এখানে মশলা নিয়ে এসে কিছু একটা করার চেষ্টা করছিল। এর সঙ্গে সুকুমারবাবুর কোনও সম্পর্ক নেই। উনি জানেনও না। আচমকা আমরা শব্দটা পাই। তারপরই ছুটে এসে দেখি এইসব কাণ্ড।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *