Murshidabad: হস্টেলের ভিতরে কান ধরে ওঠবস, ইঞ্জিনিয়ারিং কলেজে র‌্যাগিংয়ের অভিযোগ - Bengali News | Allegation of ragging in Murshidabad engineering college - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: হস্টেলের ভিতরে কান ধরে ওঠবস, ইঞ্জিনিয়ারিং কলেজে র‌্যাগিংয়ের অভিযোগ – Bengali News | Allegation of ragging in Murshidabad engineering college

Spread the love

এই কলেজে শ্লীলতাহানির অভিযোগImage Credit source: Tv9 Bangla

মুর্শিদাবাদ: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে র‌্যাগিংয়ের অভিযোগ। জানা গিয়েছে, হস্টেলের ভিতরে প্রথম বর্ষের ওই পড়ুয়াকে র‌্যাগিং করা হয়েছে। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল কলেজে।

অভিযোগ, প্রথম বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্রকে হোস্টেলে মধ্যে কান ধরে ওঠবস করানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় টেক্সটাইল কলেজের অ্যান্টি র‌্যাগিং-এর দল মৌখিকভাবে অভিযোগ দায়ের করে থানায়। সেই অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ চার ছাত্রকে ছয় মাস এর জন্য বহিষ্কার করে। এরপর ১২ ফেব্রুয়ারি বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত চার জনের বিরুদ্ধে অ্যান্টি র‌্যাগিং এর ধারায় মামলা রুজু করা হয়েছে। কলেজ সূত্রে খবর, অভিযুক্ত চারজনের মধ্যে একজন চতুর্থ বর্ষে পড়েন। দু’জন পড়েন তৃতীয় বর্ষে ও একজন পড়েন প্রথম বর্ষে। অভিযোগ পেয়ে বহরমপুর থানার পুলিশ অভিযুক্ত চার জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *