Murshidabad Bomb Recover: পড়ে থাকা চটের ব্যাগ নিয়েই যত হইচই, ভিতরে ভয়ঙ্কর জিনিস - Bengali News | Bomb Recover from Murshidabad West bengal - 24 Ghanta Bangla News
Home

Murshidabad Bomb Recover: পড়ে থাকা চটের ব্যাগ নিয়েই যত হইচই, ভিতরে ভয়ঙ্কর জিনিস – Bengali News | Bomb Recover from Murshidabad West bengal

Spread the love

চটের ব্যাগ থেকে বোমা উদ্ধারImage Credit source: Tv9 Bangla

ডোমকল: জঙ্গলের ভিতরে রাস্তার ধারে পড়ে রয়েছে চটের ব্যাগ। সেই ব্যাগেই যে এই সব জিনিস! যা দেখে কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। পরে পুলিশ আসতেই খোলসা হল সব রহস্য। জানা গিয়েছে, দুটো ব্যাগ ভর্তি বোমা রাখা ছিল। তাও আবার সকেট বোমা। যা নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের এলাকায়। এর আগে পঞ্চায়েত ভোটের সময় কার্যত গোলা বারুদের গন্ধে ভরা ছিল ধুলাউড়ি অঞ্চল, ভোট শেষ হলেও শেষ হয়নি বোমার কারবার। এবার আবার লোকসভা ভোট আসতে না আসতেই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ি অঞ্চলের তুলসীপুর শিশাপাড়া এলাকায় একটি বাড়ির পিছনে ওই ব্যাগ দেখতে পান প্রথমে স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে সন্দেহ হতেই খবর দেওয়া হয় ডোমকল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এসডিপিও সহ ডোমকল থানার আইসি। বোমাগুলি উদ্ধার করে তাঁরা। পরবর্তীতে বম্ব স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। তবে কী কারণে এই বোমাগুলি রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, বোমা উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদে নতুন কিছু নয়। মুর্শিদাবাদের রানিনগর থানার রাজাপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী বিচপাড়া এলাকায় একটি প্লাস্টিকের বালতিতে ভর্তি বোমা উদ্ধার হয়। সেই বোমাগুলিও নিষ্কৃয় করে বম্ব স্কোয়াড। তার আগে মুর্শিদাবাদের রানিনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িতে বোমা ফেটে জখম হন ৭ জন। পাশের বাড়ির ছাদ থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। গত ৪ জানুয়ারি মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর হাইস্কুল পাড়ার একটি বাড়ির পিছন থেকে তাজা সকেট বোমা উদ্ধার করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *