Murshidabad: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, টিটাগড় থেকে গ্রেফতার - Bengali News | Murshidabad Allegation of cheating in the name of giving job, arrested from Titagarh - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, টিটাগড় থেকে গ্রেফতার – Bengali News | Murshidabad Allegation of cheating in the name of giving job, arrested from Titagarh

Spread the love

মুর্শিদাবাদ: চাকরির নামে প্রতারণার অভিযোগ। এক প্রতারকে গ্রেফতার করল শক্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দিলীপ কুমার বিশ্বাস।  চাকরি দেওয়ার নাম ৭০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে দিলীপ কুমার বিশ্বাসকে টিটাগড় থেকে রবিবার রাতে গ্রেফতার করে নিয়ে যায় শক্তিপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারকনাথ মণ্ডল নামে এক ব্যক্তি শক্তিপুর থানা এলাকার পাঁচকেটিয়া অঞ্চলের বাসিন্দা।  তিনি তাঁর ছেলের চাকরির জন‍্য ৭০ লক্ষ টাকা দেন। ওই ব্যক্তির বয়ান অনুযায়ী, অভিযুক্ত তাঁর ছেলের হাতে নিয়োগপত্রও দেয়। কিন্তু সেই নিয়োগপত্র দেখিয়ে জয়েন করতে গেলে তিনি বুঝতে পারেন, সেটি জাল।

পরে ফোন মারফত টাকা ফেরত চাইলে প্রাণে মারার হুমকিও দিতে থাকেন বলে অভিযোগ। এরপর তিনি শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায় করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ফোন নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারে টিটাগড়ে বসেই ফোন করা হয়েছিল। তার ভিত্তিতে পুলিশ মোবাইলের লোকেশন ট্র্যাক করতে থাকে। দিলীপ কুমার বিশ্বাসকে টিটাগড় থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, দিলীপের বাড়ি নওয়াপাড়া থানার বারাকপুরে। আজ তাঁকে ১৩ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর আদালতে পেশ করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *