পরিবারের অস্বীকার! ব্রেনস্ট্রোকই হয়েছে মিঠুনের, জানাচ্ছে হাসপাতাল – Bengali News | Mithun chakraborty has been diagnosed with brain stroke, says hospital
হাসপাতালের তরফে প্রকাশ্যে বুলেটিন
দিনভর নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা, নানা রটনার পর অবশেষে শনিবার রাতে সামনে এল মিঠুন চক্রবর্তীর মেডিক্যাল বুলেটিন। ইএমবাইপাস সংলগ্ন যে হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন তিনি, সেই হাসপাতালের তরফে এ দিন সন্ধেবেলা এক বিবৃতিতে জানানো হয়েছে ব্রেনস্ট্রোকেই আক্রান্ত হয়েছেন ৭৩ বছরের এই অভিনেতা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যার পোশাকি নাম Ischemic Cerebrovascular Accident (Stroke)… হাসপাতালের তরফে জানানো হয়েছে এ দিন সকাল ৯টা ৪০ নাগাদ শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। মস্তিস্কের এমআরআইও করা হয়। এর পরেই জানা যায় কারণ।
হাসপাতালের তরফে এও জানানো হয়েছে এই মুহূর্তে সুস্থ আছেন তিনি। স্নায়ুরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞের এক টিম এই মুহূর্তে তাঁর চিকিৎসার দায়িত্বে আছেন। অভিনেতার অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক কথাবার্তা বলছেন তিনি।