SSC Exam: চাকরির দাবিতে ন্যাড়া হয়ে প্রতিবাদ করেছিলেন, সেই রাসমণিকে ফের বসতে হল পরীক্ষায় - Bengali News | Rashmoni had to sit for the ssc exam again after getting bald to demand a job - 24 Ghanta Bangla News
Home

SSC Exam: চাকরির দাবিতে ন্যাড়া হয়ে প্রতিবাদ করেছিলেন, সেই রাসমণিকে ফের বসতে হল পরীক্ষায় – Bengali News | Rashmoni had to sit for the ssc exam again after getting bald to demand a job

Spread the love

পূর্ব মেদিনীপুর: সালটা ২০২৩। ধর্মতলার রাস্তায় ঘটে যাওয়া একটা ছবি দেখেছিল গোটা বাংলা। সেই ছবি যে কতখানি লজ্জার পরবর্তীতে তা নিয়ে কম কাটাছেড়া হয়নি।রাজপথে সেই সময় তিন পুরুষ চাকরিপ্রার্থী ও এক মহিলা চাকরিপ্রার্থী মাথা ন্যাড়া হয়ে প্রতিবাদ দেখিয়েছিলেন। দিয়েছিলেন চুলের বিসর্জন। সেইদিন থেকেই সংবাদ শিরোনামে উঠেছিলেন পূর্ব মেদিনীপুরের মেয়ে রাসমণি পাত্র। বারবার প্রশ্ন তুলছিলেন কবে চাকরি পাবেন। রবিবার আবার নতুন করে পরীক্ষা নিচ্ছে এসএসসি (SSC)। সেখানেই এ দিন ফের পরীক্ষায় বসতে দেখা গেল তাঁকে।

রাসমণি আজও ক্ষোভ উগরে দেন সরকার ও কমিশনের উপর। বলেন, “এই কমিশনের উপর কোনও আস্থা নেই। সেই দশ বছর আগের মতো পরীক্ষা কি আমরা দিতে পারব? না বয়স আছে, না সেই পরিস্থিতি আছে। কিন্তু বাধ্য করেছে সরকার। আদৌ স্বচ্ছভাবে নিয়োগ হবে কি না সন্দেহ রয়েছে।”

তিনি এও বলেন, “আমায় ফ্রেশার হিসাবে পরীক্ষায় বসতে হচ্ছে। এটা খুবই লজ্জাজনক। এটা খুবই দুঃখের খুবই যন্ত্রণার। আজ অনেক বুকে ব্যথা-যন্ত্রণা নিয়ে, রাতদিন এক করে বাচ্চা সামলে এখানে পরীক্ষা দিতে এসেছি চাকরিটা পাব বলে। এই চাকরিটা দশ বছর আগে চুরি করে নেওয়া হয়েছিল টাকার বিনিময়ে। আমাদের চাকরিটা ফিরিয়ে দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *