West Bengal Budget 2024 LIVE: আজ রাজ্য় বাজেট, লোকসভা ভোটের আগে কোন চমক থাকছে? – Bengali News | West Bengal State Budget 2024 LIVE Updates wb finance minister cm mamata banerjee announce
বাজেট অধিবেশন শুরুর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
কলকাতা: রাজ্য বাজেট ঘোষণা হচ্ছে আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাজেট পড়বেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা ভোটের আগে এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোন কোন খাতে রাজ্য সরকার নতুন বরাদ্দ করে, কোনও প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয় কি না, রাজ্য নতুন কিছু ঘোষণা করে কি না সেদিকে নজর রাজ্যবাসীর।