Pakistan Election 2024: ফের বিস্ফোরণ, চলল গুলি! ভোটের দিনও হিংসাধ্বস্ত পাকিস্তান - Bengali News | Twin blasts in Pakistan's Balochistan and Khyber Pakhtunkhwa on election day, 3 dead - 24 Ghanta Bangla News
Home

Pakistan Election 2024: ফের বিস্ফোরণ, চলল গুলি! ভোটের দিনও হিংসাধ্বস্ত পাকিস্তান – Bengali News | Twin blasts in Pakistan’s Balochistan and Khyber Pakhtunkhwa on election day, 3 dead

ইসলামাবাদ: হিংসামুক্ত রইল না পাকিস্তানের সাধারণ নির্বাচন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে গোটা পাকিস্তান জুড়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। তবে, তারই মধ্যে ফের ঘটল জোড়া বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে কেঁপে উঠল পাকিস্তানের বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এই দুই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একদিন আগে বালোচিস্তানেই জোড়া বিস্ফোরণ ঘটেছিল। যার জেরে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নির্বাচনের দিনও উত্তর-পশ্চিম পাকিস্তানে জায়গায় জায়গায় গুলি চলছে এবং বোমা বিস্ফোরণ ঘটছে বলে জানা গিয়েছে।

বালোচিস্তানে ২ নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি। এছাড়া আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। রাস্তার পাশেই রাখা একটি বোমা থেকে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে।


খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *