Uniform Civil Code: বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বিল, কেন এটি গুরুত্বপূর্ণ জানেন? - Bengali News | Uniform Civil Code bill to be tabled in Uttarakhand assembly by CM Pushkar Singh Dhami - 24 Ghanta Bangla News
Home

Uniform Civil Code: বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বিল, কেন এটি গুরুত্বপূর্ণ জানেন? – Bengali News | Uniform Civil Code bill to be tabled in Uttarakhand assembly by CM Pushkar Singh Dhami

বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি পেশ করতে চলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। Image Credit source: twitter

দেরাদুন: আর কিছুক্ষণের অপেক্ষা। অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) বিল ইতিমধ্যে পুষ্কর সিং ধামির মন্ত্রিসভায় পাশ হয়েছে। আজ, মঙ্গলবারই এই বিলটি উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হবে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিলটি পেশ করবেন। তাৎপর্যপূর্ণ এই বিলটি পেশ করার সময় যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, সেজন্য বিধানসভা চত্বর থেকে কমপ্লেক্সের বাইরেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

মূলত, বিবাহ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণের মতো বিষয়গুলি নিয়ে ধর্ম, লিঙ্গ ভেদে রাজ্যের সকল নাগরিকের জন্য একই আইন চালু করার লক্ষ্যেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিলটি বিধানসভায় পেশ হলে এটি আইনে পরিণত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইন প্রবর্তনের পক্ষে মত দিয়েছেন। তাঁর ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতে’র দৃষ্টিভঙ্গি মেনেই রাজ্যে এই আইন প্রবর্তন করার লক্ষ্য নিয়েছেন বলে জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *