India vs England: প্রায় ২৫ গজ দৌড়ে অনবদ্য ক্যাচ স্টোকসের, হাঁ করে দেখলেন আউট হওয়া শ্রেয়স – Bengali News | Ben Stokes Races Down 25 Yards, he Pulls Off a Stunning Catch to Dismiss Shreyas Iyer in IND vs ENG 2nd Test, watch video
India vs England: প্রায় ২৫ গজ দৌড়ে অনবদ্য ক্যাচ স্টোকসের, হাঁ করে দেখলেন আউট হওয়া শ্রেয়স
Image Credit source: BCCI
কলকাতা: রবি-সকালে তাড়াতাড়ি রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর তৃতীয় উইকেটে জুটি বাঁধেন শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঠিক যে সময় ভারতের দ্বিতীয় ইনিংসকে সাজাতে শুরু করেন শুভমন-শ্রেয়স, তখন বড়সড় ধাক্কা দেন টম হার্টলি। তাতে বিরাট অবদান রয়েছে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes)। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। ফিল্ডিংয়েও তিনি বেশ পারদর্শী। ভারতের মাটিতে চলছে টিম ইন্ডিয়া ও ইংল্যান্ডের (India vs England) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে একখানা দারুণ ক্যাচ নিয়ে শ্রেয়স আইয়ারকে ফেরান বেন স্টোকস। ভিডিয়ো দেখেছেন? না দেখলেই মিস…
বিস্তারিত আসছে…