মারা যাননি, ইনস্টাগ্রামে হাজির হয়ে দুঃখপ্রকাশ 'মৃত' পুনমের - Bengali News | Poonam pandey is alive actress appears in instagram claining her death news to be fake - 24 Ghanta Bangla News
Home

মারা যাননি, ইনস্টাগ্রামে হাজির হয়ে দুঃখপ্রকাশ ‘মৃত’ পুনমের – Bengali News | Poonam pandey is alive actress appears in instagram claining her death news to be fake

Spread the love

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মৃত্য়ুর খবর ভুয়ো (Fake)–শনিবার (০৩ ফেব্রুয়ারি, ২০২৪) সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েই সেই কথা ঘোষণা করলেন বলিউডের মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। শুধু তাই-ই নয়, নিজের মৃত্যুর ‘ফেক নিউজ়’ ছড়ানোর জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনাও করলেন ৩২ বছর বয়সি পুনম। শুক্রবার (০২ ফেব্রুয়ারি, ২০২৩) পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছিলেন ম্যানেজার পারুল চাওলা। ২৪ ঘণ্টা পর ‘মৃত’ পুনম পাণ্ডে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আবির্ভুত হয়ে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল হয়েছে সমাজ মাধ্য়ম। তবে শনিবার, ইনস্টগ্রাম ভিজিয়োর মাধ্যমে পুনম বার্তা দিয়েছেন, সার্ভাইকাল ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল তাঁর ভুয়ো মৃত্যুর ঘোষণার কারণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *